
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ইলহান ওমরের একটি নিবন্ধে তিনি ট্রাম্পকে সরাসরি জবাব দিয়েছেন। ট্রাম্প সম্প্রতি সোমালি-আমেরিকান সম্প্রদায়কে “আবর্জনা” আখ্যা দিয়ে হুমকি দিয়েছেন যে, তিনি তাদের মিনেসোটা থেকে বিতাড়িত করবেন এবং “যেখান থেকে এসেছ, সেখানেই ফিরে যাও” বলেছেন।
ইলহান ওমর লিখেছেন: “ট্রাম্প জানেন তিনি হেরে যাচ্ছেন। তাই তিনি আমাকে ও আমার সম্প্রদায়কে ‘আবর্জনা’ বলছেন। এটা তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়ানো ঘৃণা, ষড়যন্ত্র তত্ত্ব ও শয়তানীকরণের সর্বশেষ উদাহরণ মাত্র। বছরের পর বছর ধরে তিনি আমার বিরুদ্ধে জাতিপ্রস্তুত, বিদেশি-বিদ্বেষ, ইসলামোফোবিয়া ও বিভেদ সৃষ্টির একই কৌশল বারবার ব্যবহার করেছেন।”
তিনি আরও বলেন: “ট্রাম্প শুধু সোমালি-আমেরিকানদের নয়, কালো ও মুসলিম অভিবাসীদের বিরুদ্ধেও ক্রমাগতভাবে আক্রমণ চালান। কিন্তু আমরা চুপ করে থাকব না। তিনি বোঝেন না, সোমালি-আমেরিকানরা এই দেশকে কতটা ভালোবাসে। আমরা চিকিৎসক, শিক্ষক, পুলিশ অফিসার ও নির্বাচিত জনপ্রতিনিধি—যারা এই দেশকে আরও উন্নত করার জন্য কাজ করি। মিনেসোটায় বসবাসকারী ৯০% এর বেশি সোমালি-আমেরিকান জন্মসূত্রে বা নাগরিকত্বের মাধ্যমে মার্কিন নাগরিক। কেউ কেউ তো ট্রাম্পকেই ভোট দিয়েছিলেন। তবু তিনি বলছেন, ‘আমি তোমাদের আমার দেশে চাই না’।”
ইলহান ওমর সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এই ধরনের বক্তব্যের ফলে তার ও তার পরিবার-কর্মীদের প্রতি হুমকি হুমকি বেড়ে যায়। তবে তিনি জোর দিয়ে বলেছেন: “সোমালি-আমেরিকান সম্প্রদায় হোয়াইট হাউসের এই বর্বর আক্রমণের মুখেও অটল রয়েছে। আমরা নিজেদের ও আমাদের দেশকে রক্ষা করব।” 4321275#