IQNA

পশ্চিম তীরে তিনটি ইহুদি বসতিতে ৭৬৪টি নতুন আবাসিক ইউনিট নির্মাণের অনুমোদন দিল ইসরায়েল

8:12 - December 11, 2025
সংবাদ: 3478589
ইকনা- ইসরায়েলের অর্থমন্ত্রী ও চরম ডানপন্থী নেতা বেজালেল স্মোত্রিচ বুধবার ঘোষণা করেছেন, দখলকৃত পশ্চিম তীরের তিনটি ইহুদি বসতিতে ৭৬৪টি নতুন আবাসিক ইউনিট নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

স্মোত্রিচ জানান, ২০২২ সালের শেষ দিকে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে পর্যন্ত পশ্চিম তীরে মোট ৫১,৩৭০টি বসতি-ইউনিট নির্মাণের অনুমতি দিয়েছে ইসরায়েলের সর্বোচ্চ পরিকল্পনা কাউন্সিল।

তিনি বিবৃতিতে বলেন, “এটি একটি সুস্পষ্ট কৌশলগত প্রক্রিয়ার অংশ। আমরা বসতিগুলোকে শক্তিশালী করছি, ইসরায়েলের নিরাপত্তা, জীবনধারা ভবিষ্যৎ নিশ্চিত করছি।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল যে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে, সেখানে ইহুদি বসতি স্থাপন সম্পূর্ণ বেআইনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবে ইসরায়েলকে সব বসতি কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বের অধিকাংশ দেশ এই বসতিগুলোকে অবৈধ মনে করে।

এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির সদস্য ওয়াসেল আবু ইউসুফ। তিনি রয়টার্সকে বলেন, “আমাদের কাছে প্রতিটি বসতিই অবৈধ। এগুলো আন্তর্জাতিক বৈধতার সব প্রস্তাবের সরাসরি লঙ্ঘন।

ফিলিস্তিনিরা পশ্চিম তীরকে তাদের ভবিষ্যৎ স্ব স্বাধীন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে। 4322193#

 

captcha