IQNA

অস্ট্রেলিয়ার পুলিশের সর্বশেষ তথ্য: সিডনির বন্ডি বিচে সন্ত্রাসী হামলার হোতাদের সম্পর্কে

22:23 - December 16, 2025
সংবাদ: 3478620
ইকনা- অস্ট্রেলিয়ার পুলিশ সিডনির বন্ডি বিচে হানুক্কা উৎসবের সময় সংঘটিত সন্ত্রাসী হামলার দুই অভিযুক্ত বন্দুকধারী সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে। হামলায় ১৫ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন।

আল-জাজিরার বরাত দিয়ে ইকনা জানায়, পুলিশ জানিয়েছে যে, দুই বন্দুকধারী (একজন পিতা তার ছেলে) হামলার এক মাস আগে ফিলিপাইনে ভ্রমণ করেছেন এবং তাদের ভ্রমণের উদ্দেশ্য এখনো তদন্তাধীন। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, তারা দায়েশ (আইএসআইএস) গ্রুপের আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে থাকতে পারে। পুলিশ একটি গাড়িতে দুটি হাতে তৈরি দায়েশ পতাকা এবং বিস্ফোরক সামগ্রী পেয়েছে, যা ছেলের নামে নিবন্ধিত।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন সাংবাদিকদের জানান, সিডনি বিচের কাছে পাওয়া গাড়িটি ছেলের নামে রেজিস্টার্ড এবং তাতে দুটি হাতে তৈরি দায়েশ পতাকা বিস্ফোরক ছিল।

এবিসি নিউজ একটি অস্ট্রেলিয়ান নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, বন্ডির হামলাকারীরা গত নভেম্বরে ফিলিপাইনে গিয়ে একটি সন্ত্রাসী ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ নিয়েছেন।

রোববার বন্ডি বিচে শত শত মানুষ হানুক্কা উৎসব উদযাপন করছিলেন, তখন এই পিতা-পুত্র গুলি চালায় এবং ১৫ জনকে হত্যা করে। হামলাকারীদের মধ্যে পিতা সাজিদ আকরাম (৫০) পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন, আর ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ আনুষ্ঠানিকভাবে অভিযুক্তদের নাম প্রকাশ করেনি, তবে এবিসি নিউজ অন্যান্য মিডিয়া তাদের সাজিদ আকরাম এবং তার ছেলে নাভিদ হিসেবে চিহ্নিত করেছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি মঙ্গলবার জানান, এই দুই ব্যক্তি হামলার আগে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বলেন: এটা মনে হচ্ছে দায়েশের আদর্শ থেকে অনুপ্রাণিত। এই আদর্শ এক দশকেরও বেশি সময় ধরে ছড়িয়ে আছে এবং ঘৃণা গণহত্যার প্রতি আকাঙ্ক্ষা সৃষ্টি করেছে।

আলবানিজি আরও জানান, ২৪ বছর বয়সী নাভিদ আকরাম ২০১৯ সালে বিদেশী যোগাযোগের কারণে অস্ট্রেলিয়ান নিরাপত্তা সংস্থা এএসআইও-এর নজরে এসেছিলেন, কিন্তু তখন তাকে তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি।

প্রধানমন্ত্রী সিরিয়ান বংশোদ্ভূত মুসলিম নাগরিক আহমাদ আল-আহমাদের সাথে সাক্ষাৎ করে তাকেঅস্ট্রেলিয়ান হিরোবলে অভিহিত করেন, যিনি একজন হামলাকারীর সাথে লড়াই করে তাকে নিরস্ত্র করেছেন এবং আরও অনেক প্রাণ বাঁচিয়েছেন। কর্তৃপক্ষ আহমাদের সাহসিকতার প্রশংসা করেছেন।

হামলার প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মুফতি ইব্রাহিম আবু মুহাম্মদ এটিকে তীব্র নিন্দা করেঅর্থহীন সন্ত্রাসী কর্মবলে অভিহিত করেন এবং জোর দিয়ে বলেন যে, ধর্ম বা পরিচয় নির্বিশেষে নিরীহ মানুষকে লক্ষ্য করা নিন্দনীয় অপরাধ। 4323168#

 

captcha