IQNA

হিজবুল্লাহ ও আনসারুল্লাহকে সন্ত্রাসী ঘোষণার পর ইরাকের কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত

0:05 - December 17, 2025
সংবাদ: 3478624
ইকনা- ইরাকের মন্ত্রিসভা লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত প্রকাশের পর কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছে।

হিজবুল্লাহ ও আনসারুল্লাহকে সন্ত্রাসী ঘোষণার পর ইরাকের কয়েকজন কর্মকর্তাকে বরখাস্তআল-ফুরাত নিউজের বরাত দিয়ে ইকনা জানায়, আজ মঙ্গলবার ইরাকের মন্ত্রিসভা এই পদক্ষেপ নিয়েছে। সন্ত্রাসীদের সম্পদ জব্দ কমিটির সিদ্ধান্ত— যাতে হিজবুল্লাহ ও আনসারুল্লাহকে সন্ত্রাসী ঘোষণা করা হয়েছে— তা ইরাকের বিচার মন্ত্রণালয় প্রকাশিত সরকারি গেজেট ‘আল-ওয়াকায়ে আল-ইরাকিয়া’তে প্রকাশিত হয়েছে।

এই ভুলের কারণে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং আরও কয়েকজনকে পদান্তর করা হয়েছে।

ইরাকের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আস-সুদানির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং এজেন্ডায় উল্লিখিত বিষয়গুলো পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে যে, এটি অনিচ্ছাকৃত ভুল হয়েছে এবং হিজবুল্লাহ ও আনসারুল্লাহর নাম সন্ত্রাসী সংগঠনের তালিকায় অনিচ্ছায় অন্তর্ভুক্ত হয়েছে।

৭ ডিসেম্বরের কমিটির বৈঠকে প্রকাশিত নথি অনুযায়ী, প্রকাশিত দলিলের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদ সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে আনসারুল্লাহ ও হিজবুল্লাহর নাম সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। 4323347#

 

captcha