
সাদি আল-বালাদের বরাত দিয়ে ইকনা জানায়, মোহাম্মদ আল-মাল্লাহ পাকিস্তানে বড় জনসমাগমের মধ্যে তিলাওয়াতের সময় একজনের টাকা বৃষ্টির ঘটনা নিয়ে সমালোচনার জবাবে বলেন: পাকিস্তানে তিলাওয়াতের সময় কারির ওপর টাকা ছড়ানো দেশটির সংস্কৃতি, রীতি-নীতি ও ঐতিহ্যের অংশ এবং এটি সেখানে সাধারণ ব্যাপার।
তিনি আরও বলেন: পাকিস্তানিরা এভাবে কারিদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে। পাকিস্তানে তিলাওয়াত করতে যাওয়া কারিরা এই সংস্কৃতি ভালোভাবে জানেন। তারা অ-আরব (আজম) এবং আরবি ভাষা জানেন না।
আল-মাল্লাহ বলেন: কারির উচিত নয় স্থানীয়দের সংস্কৃতি বদলে দেওয়া। তিলাওয়াতের সময় কারি মাহফিলের সব ঘটনার প্রতি খেয়াল রাখতে বা উপস্থিতদের নীরব থাকতে বাধ্য করতে পারেন না। বেশিরভাগ কারি উর্দু ভাষা জানেন না যে, তাদের এ কাজ থেকে নিষেধ করবেন।
তিনি বলেন: মাহফিলে উপস্থিত সবাই নিজেদের সংস্কৃতি ও রীতি অনুযায়ী সম্মান প্রকাশ করতে চেয়েছিলেন।
আল-মাল্লাহ আরও বলেন: যারা এই সংস্কৃতির বিরোধিতা করেন, আমি তাদের সমর্থন করি এবং তাদের পাশে দাঁড়াই। আমি এই অবস্থানকে প্রত্যাখ্যান করি এবং তিলাওয়াতের সময় এ ধরনের অবাঞ্ছিত ঘটনার বিরোধিতা করি।
তিনি বলেন: গতকাল একজন কারি তিলাওয়াত করছিলেন, পাঁচজন পাকিস্তানি ব্যবসায়ী এসে তাঁকে প্রচুর টাকা দিয়েছেন। এটা সবসময় ঘটে। আমি তাদের এই সিস্টেম বদলাই না এবং এতে আমার কোনো কাজ নেই। আমি শুধু কুরআন তিলাওয়াত করতে এসেছি। আমি আল-আজহারি, আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে কিরাআত ও উলুমুল কুরআন বিভাগে স্নাতক।
তিনি শেষে বলেন: পাকিস্তানে যে কোনো কারি যান, তাঁকে টাকা দেওয়া হয়। কোনো কারি তাদের এ কাজ থেকে বিরত করতে পারেন না। যদি কেউ প্রতিবাদ করে, তারা মনে করবে আপনি তাদের অপমান করছেন এবং বড় সমস্যা তৈরি হতে পারে। এটা তাদের সংস্কৃতি। আমি শুধু অবাক হই যে, যে টাকা নর্তকীকে দেওয়া হয়, তা কেন এই বিষয়ের সাথে তুলনা করা হচ্ছে।
সম্প্রতি মোহাম্মদ আল-মাল্লাহর একটি ভিডিও প্রকাশিত হয়েছে যাতে দেখা যায়, তিনি পাকিস্তানে বিশাল জনসমাগমের মধ্যে কুরআনের আয়াত তিলাওয়াত করছেন। তিলাওয়াতের সময় কয়েকজন তাঁর কাছে এসে তাঁর ওপর টাকা বৃষ্টি করেন—যা পাকিস্তানের কিছু সামাজিক অনুষ্ঠানে “নুকতা” নামে পরিচিত এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি সাধারণ রীতি। তবে মিশরীয়রা কুরআনের সাথে এ ধরনের আচরণকে অদ্ভুত ও অগ্রহণযোগ্য মনে করেন।
ভিডিওটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে এই দৃশ্যকে কুরআনের মর্যাদা ও পবিত্রতার সাথে অসম্মানজনক বলে মনে করেন এবং যুক্তি দেন যে, এভাবে টাকা বৃষ্টি কারির মর্যাদা কমিয়ে দেয়।
কিছু ব্যবহারকারী কারিরও সমালোচনা করেছেন যে, তিনি তাৎক্ষণিকভাবে এই কাজ বন্ধ করেননি বা প্রতিবাদ করেননি। তারা বলেন, কারির দায়িত্ব মাহফিলের শিষ্টাচার রক্ষা করা। 4324604