
নিকোলাস মাদুরো এখন নিউইয়র্কের জেলে বন্দি, যাকে মার্কিন বাহিনী করাকাসে হামলা চালিয়ে অপহরণ করেছিল।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, "ভেনেজুয়েলার নতুন নেতৃত্ব যদি যুক্তরাষ্ট্রের শর্ত ও প্রত্যাশা অনুযায়ী আচরণ না করে, তবে দেশটির বিরুদ্ধে 'দ্বিতীয় এবং আরও বৃহত্তর সামরিক হামলা” চালানো হতে পারে।" মাদুরোকে অপহরণ অভিযানের পর পরিস্থিতি ভেনেজুয়েলার নেতাদের 'সহযোগিতামূলক' মনোভাব' ও 'সঠিক সিদ্ধান্ত' নেওয়ার ওপর নির্ভর করছে বলেও তিনি জানান।
ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার জন্য, সরকার পরিবর্তন, আপনি যা-ই বলুন না কেন, আপনার এখন যা আছে তার চেয়ে ভালো। এর চেয়ে খারাপ আর হতে পারে না।'
শনিবার ভোরে মার্কিন সেনারা কারাকাসে বিমান হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে যায়। এরপর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট প্রশাসনিক ধারাবাহিকতা নিশ্চিত করতে এবং দেশের জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল গঠন করতে দেলসি রদ্রিগুয়েজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে। ওই দিন রদ্রিগেজের প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার ইচ্ছা জানিয়েছেন এবং আমেরিকা সাময়িকভাবে তার দেশ 'চালাবে'। কিন্তু গতকাল তার সুর কঠোর হয়ে ওঠে রদ্রিগেজের প্রতি, যিনি এখন অস্থায়ী নেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। কারণ রদ্রিগেজ এই হামলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি 'নজিরবিহীন সামরিক আগ্রাসন' হিসেবে বর্ণনা করে দাবি করে বলেন, এটি ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদ দখলের উদ্দেশ্যে চালানো হয়েছে।#পার্সটুডে