
জাতির উদ্দেশ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (হা.ফা.)-এর বার্তা:
بسم الله الرّحمن الرّحیم
মহান ইরানি জাতি
আজ একটি মহান কাজ করেছেন এবং নতুন একটি ঐতিহাসিক দিনের সৃষ্টি করেছেন। দেশ ব্যাপী এই বিশাল, দৃঢ় সমাবেশগুলি বিদেশী শত্রুদের দালাল ও ভাড়া করা প্রতিনিধিদের দিয়ে বাস্তবায়নের জন্য পরিকল্পিত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে।
মহান ইরানি জাতি শত্রুদের সম্মুখে নিজেদের শক্তিশালী প্রচেষ্টা ও জাতিসত্তার প্রমাণ দিয়েছে।
মার্কিন রাজনীতিবিদদের প্রতারণামূলক ষড়যন্ত্র বন্ধ করা এবং তাদের প্রতিনিধিদের উপর নির্ভর না করার জন্য একটি সতর্কতা ছিল।ইরানি জাতি শক্তিশালী ও অপ্রতিরোধ্য, শত্রু সম্পর্কে সচেতন এবং যেকোনো পরিস্থিতিতেই সর্বদা ময়দানে উপস্থিত থাকে।
আল্লাহ আপনাদের সকলের প্রতি তাঁর অশেষ রহমত বর্ষিত করুক।
সাইয়্যেদ আলী খামেনেয়ী
২২শে দেই-১৪০৪
১২ই জানুয়ারি-২০২৬
Abna24