IQNA

কাতাইব সংগঠন আমেরিকারে হুশিয়ারী দিয়েছে:

ইরানের সাথে যুদ্ধের আগুন শুধুমাত্র আমেরিকার ধ্বংসের মাধ্যমে স্তিমিত হবে

17:07 - January 15, 2026
সংবাদ: 3478760
ইরাকি প্রতিরোধ গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর মহাসচিব মার্কিন সামরিক আগ্রাসনের ক্ষেত্রে ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

 প্রতিরোধ গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর মহাসচিব আবু হোসেইন আল-হামিদাভী ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন সামরিক হুমকির প্রতিক্রিয়া এ অভিব্যক্তি জানিয়েছেন।

আমেরিকা-ইসরাইল ও সন্ত্রাসের বিরুদ্ধে ইরানের জনগনের ব্যাপক উপস্থিতি ও সমাবেশের পর  তিনি বলেন: বিশ্ব আজ ইতিহাসের নতুন একটি অধ্যায় দেখেছে, হক্ব এবং বাতিলের যুদ্ধ।

আল-হামিদাভী দৃঢ়তার সঙ্গে জানান, “প্রতিরোধ ফ্রন্ট ইসলামি প্রজাতন্ত্র ইরানের যেকোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবে!”

তিনি বলেন: বাতিলপন্থিরা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ধ্বংস করার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে, যে ইরান প্রকৃত ইসলামের প্রতিক ও ইসলামি উম্মার মর্যাদা এবং এই মর্যাদা রক্ষার্থে ও লক্ষ্যে পৌছাতে শক্তিশারী ঢাল স্বরুপ।

আল-হামিদাভী ইরানকে রক্ষা করাকে একটি ইসলামিক কর্তব্য বলে বর্ণনা করে ঘোষণা করেছেন যে তার প্রতিরোধ গোষ্ঠী ইরানকে কোনোরুপ সন্দেহ ছাড়াই সমর্থন করবে।

তিনি আমেরিকার উদ্দ্যেশ্যে বলেন: ইরানের সাথে যুদ্ধ করা কোন বিনোদন নয়, যদি এই যুদ্ধের আগুনের শিখা জলে উঠে তবে শত্রুর পরাজয় না হওয়া পর্জন্ত থামবে না।

ABNA

captcha