
ইকনা জানায়, সংস্কৃতি ও ইসলামী নির্দেশনা মন্ত্রণালয়ের অধীনস্থ উচ্চ কুরআন ও আহলে বাইত কেন্দ্রের প্রধান ও প্রদর্শনীর সভাপতি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হামিদরেজা আরবাব-সুলাইমানী আল্লামা তাবাতাবায়ী হলে কমিটি ও বিভাগসমূহের প্রথম সমন্বয় সভায় এই স্লোগান ঘোষণা করেন। তিনি বলেন, প্রদর্শনীর সকল কর্মসূচি ও বিভাগে এই স্লোগানকে সুস্পষ্ট, বাস্তব ও অর্থবহভাবে প্রতিফলিত করতে হবে।
তিনি এবারের প্রদর্শনীকে দর্শককেন্দ্রিক বলে উল্লেখ করেন। প্রদর্শনীর লক্ষ্য কুরআনী ও আহলে বাইত সম্পর্কিত অর্জন প্রদর্শন ও বাজারজাতকরণের পাশাপাশি জাতীয় ঐক্য জোরদার করা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক শক্তি প্রদর্শন করা। স্লোগান «ইরান কুরআনের ছায়ায়» ইরানী জাতির পরিচয়, আধ্যাত্মিকতা, সংস্কৃতি ও দৃঢ়তার ভিত্তি হিসেবে কুরআনের ভূমিকাকে ইঙ্গিত করে।
৩৩তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী পবিত্র রমজান মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এতে দেশের চিন্তাবিদ, প্রতিষ্ঠান, কুরআনী সংগঠন, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেবেন। 4330747#