IQNA

ফিলিস্তিনি নাগরিকদের জন্য আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা

12:59 - January 30, 2026
সংবাদ: 3478815
দখলদার ইসরায়েলি বাহিনী জেরুজালেমের তিন ফিলিস্তিনি নাগরিকের জন্য চার থেকে ছয় মাসের জন্য আল-আকসা মসজিদে প্রবেশ নিষিদ্ধ করেছে।

ইকনা’র খবরে, মাসদার আল-আখবারিয়্যা সূত্রে জানা গেছে, বুধবার দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমবাসীদের উচ্ছেদ এবং আল-আকসা মসজিদে প্রবেশাধিকার সীমিত করার ধারাবাহিক নীতির অংশ হিসেবে তিনজন তরুণকে মসজিদুল আকসার প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

খবর অনুযায়ী, উত্তর জেরুজালেমের শুআফাত শরণার্থী শিবিরের বাসিন্দা আবদুর রহমান আওয়াইস ও হামজা আবু হাদওয়ানকে চার মাসের জন্য আল-আকসা মসজিদে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, জেরুজালেমের সূর বাহের এলাকার বাসিন্দা সোহাইব আফানাকে ছয় মাসের জন্য আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এই পদক্ষেপটি দখলদার কর্তৃপক্ষের পক্ষ থেকে জেরুজালেমের ফিলিস্তিনিদের বিরুদ্ধে জারি করা একাধিক প্রশাসনিক সিদ্ধান্তের অংশ, যার লক্ষ্য পুরনো শহরে চলাচল সীমিত করা এবং আল-আকসা মসজিদসহ পবিত্র স্থানগুলোতে তাদের প্রবেশাধিকার বাধাগ্রস্ত করা—যা ফিলিস্তিনিদের ধর্মীয় ও জাতীয় অধিকার লঙ্ঘনের শামিল।

জেরুজালেমের সংবাদসূত্রগুলো নিশ্চিত করেছে, এসব সিদ্ধান্ত শহরটির ফিলিস্তিনি বাসিন্দাদের ইবাদতের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরও কঠোর করেছে এবং দখলদার ইসরায়েলের চলমান লঙ্ঘনের প্রেক্ষাপটে দখলকৃত এই নগরীতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। 4330929#

captcha