IQNA

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন

নেতা-এ-মুয়াজ্জমের শাহাদাতের ঘোষণা

12:08 - March 01, 2026
সংবাদ: 3478975
দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে যে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের ঘটনায় শাহাদাত বরণ করেছেন।

নেতা-এ-মুয়াজ্জমের শাহাদাতের ঘোষণাবার্তা সংস্থা ইকনা*-র উদ্ধৃতি অনুযায়ী, পরিষদের ঘোষণায় বলা হয় যে, ভোরের প্রথম প্রহরে সংঘটিত ওই হামলার সময় তিনি তাঁর কর্মস্থল (দপ্তর) এ উপস্থিত ছিলেন।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শত্রুপক্ষীয় কিছু গণমাধ্যম পূর্বে দাবি করেছিল যে সম্ভাব্য হামলার আশঙ্কায় নেতা নিরাপদ ও গোপন স্থানে অবস্থান করতেন; তবে সরকারি ঘোষণায় জানানো হয়েছে যে ঘটনাটি তাঁর কার্যালয়েই সংঘটিত হয়।এই শোকাবহ ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা ৪০ দিন রাষ্ট্রীয় শোক এবং ৭ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে।আল্লাহ তাআলা মরহুমের শাহাদাত কবুল করুন এবং জাতিকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

captcha