বিবৃতিতে আয়াতুল্লাহ সিস্তানি উল্লেখ করেন যে, আয়াতুল্লাহ খামেনেয়ী দীর্ঘদিন ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব দিয়ে অতুলনীয় ভূমিকা পালন করেছেন, যা সবার কাছে স্পষ্ট। তিনি ইরানের মহান জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা এই কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতে জাতীয় ঐক্য ও সংহতি অটুট রেখে শত্রুদের কোনো অশুভ উদ্দেশ্য সফল হতে না দেন।
বিবৃতির পূর্ণাঙ্গ অনুবাদ নিম্নরূপ:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গভীর দুঃখ ও মর্মাহত হৃদয় নিয়ে ইসলামী প্রজাতন্ত্রের মহান নেতা, সম্মানিত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ী (রহমাতুল্লাহি আলাইহি)-এর শাহাদাতের ঘটনায় ইরানের সম্মানিত জনগণ এবং বিশ্বের সকল মুসলিমের প্রতি গভীর সমবেদনা ও শোক জানাচ্ছি।
তাঁর উচ্চ মর্যাদা এবং দীর্ঘ বছর ধরে ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব ও পরিচালনায় তাঁর অনন্য ভূমিকা সকলের কাছে সুস্পষ্ট।
নিঃসন্দেহে শত্রুরা তাঁকে শহীদ করে এবং দেশের বিরুদ্ধে ব্যাপক সামরিক আগ্রাসন চালিয়ে প্রিয় ইরানকে আঘাত করতে চায়।
এই কঠিন ও স্পর্শকাতর পরিস্থিতিতে এই মহান দেশের জনগণের কাছে প্রত্যাশা করি যেন তারা জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখে আগ্রাসীদের কোনোভাবেই তাদের নোংরা উদ্দেশ্য সফল হতে না দেন।
আল্লাহ তা‘আলার কাছে সেই মহান ব্যক্তির জন্য উচ্চ মর্যাদা ও রিদওয়ানে ইলাহী কামনা করছি এবং সকল শোকাহতদের জন্য ধৈর্য ও অফুরন্ত প্রতিদান প্রার্থনা করছি।
ওয়া লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজীম।
১১ই রমজান ১৪৪৭ হিজরী
আলী আল-হুসাইনী আস-সিস্তানী