IQNA

বিজয় কামনায় সম্মিলিত কুরআন খতমের উদ্যোগ

13:16 - March 03, 2026
সংবাদ: 3478982
ইকনা- ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ইসলামি যোদ্ধাদের বিজয়ের লক্ষ্যে শুরু হয়েছে জনমানুষের অংশগ্রহণে 'সম্মিলিত কুরআন খতম' ক্যাম্পেইন। আধ্যাত্মিক এই উদ্যোগে এখন পর্যন্ত ২৫৮ বার পবিত্র কুরআন পূর্ণ খতম সম্পন্ন হয়েছে, যা ঐশী বাণীর প্রতি মানুষের গভীর মমত্ববোধ ও ঐক্যের বহিঃপ্রকাশ।

ইকনা (IQNA)-র প্রতিবেদন অনুযায়ী, এই মহৎ উদ্যোগে সারা দেশের বিভিন্ন স্তরের মানুষ ও কুরআন প্রেমীরা অংশ নিচ্ছেন। এর মূল লক্ষ্য হলো—আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি, সামাজিক সংহতি এবং পবিত্র আয়াতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে সম্মিলিত প্রার্থনা।

আয়োজকরা জানিয়েছেন, আগ্রহী যে কেউ নিজের পছন্দমতো নির্দিষ্ট পারা (অধ্যায়) নির্বাচন করে এই বৈশ্বিক খতম কার্যক্রমে অংশ নিতে পারেন। অংশগ্রহণ করতে ভিজিট করুন: https://khatm.ayeh.net

এই ক্যাম্পেইনটি 'জিন্দেগি বা আয়েহা' (আয়াতের সাথে জীবন) নামক প্রচারণামূলক ও কোরআনিক কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। এর উদ্দেশ্য হলো—কুরআনের আলোকে সমাজে সহমর্মিতা, প্রতিরোধ এবং আশার বাণী ছড়িয়ে দেওয়া। আয়োজকরা এই মহৎ কাজটির প্রচার বাড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি শেয়ার করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

4337786

captcha