IQNA

বিশ্বের ক্যাথলিকদের নেতা পোপ লিও চতুর্দশ:

ইরানের উপর আগ্রাসী হামলা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে

14:45 - March 06, 2026
সংবাদ: 3478994
ক্যাথলিক চার্চের নেতা পোপ লিও চতুর্দশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল হামলার বিষয়ে “গভীর উদ্বেগ” প্রকাশ করে বলেন: আক্রমণ পাল্টা আক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি বিশাল ট্র্যাজেডির সৃষ্টি হতে পারে।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল হামলার প্রতিক্রিয়ায় পোপ মধ্যপ্রাচ্যে বর্ধিত সহিংসতার কথা উল্লেখ করে দেশগুলোকে শান্তি অর্জনের জন্য তাদের নৈতিক দায়িত্ব প্রত্যাহার না করার আহ্বান জানিয়েছেন।

পোপ লিও: স্থিতিশীলতা এবং শান্তি পারস্পরিক হুমকি বা অস্ত্র দিয়ে তৈরি করা হয় না, তা কেবল ধ্বংস, বেদনা এবং মৃত্যুর বীজ বপন করে; তবে শুধুমাত্র একটি যুক্তিসঙ্গত, খাঁটি এবং দায়িত্বশীল সংলাপের মাধ্যমে সম্ভব।

তিনি সতর্ক করে বলেন: আক্রমণ পাল্টা আক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি বিশাল ট্র্যাজেডিতে পরিনত হতে পারে।

Abna

captcha