IQNA

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ী তৃতীয় সর্বোচ্চ নেতা

12:19 - March 09, 2026
সংবাদ: 3479009
ইকনা- ইরানের বিশেষজ্ঞ পরিষদ (মজলিসে খবরেগান) কর্তৃক সৈয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ীকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনার প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহ আগে ইরানের সর্বোচ্চ নেতা *আয়াতুল্লাহ আলী খামেনেয়ী*-এর শাহাদাতের পর বিশেষজ্ঞ পরিষদ জরুরি অধিবেশন আহ্বান করে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে মুজতবা খামেনেয়ীকে নতুন নেতা হিসেবে নির্বাচন করে।বিশেষজ্ঞ পরিষদের বিবৃতিতে বলা হয়, দেশের কঠিন যুদ্ধাবস্থার মধ্যেও এবং শত্রুদের হুমকি ও পরিষদের দপ্তরে বোমা হামলার ঘটনায় কয়েকজন কর্মী শহীদ হওয়ার পরও নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া এক মুহূর্তের জন্যও থেমে থাকেনি। সংবিধানে নির্ধারিত দায়িত্ব অনুযায়ী পরিষদ দ্রুত জরুরি বৈঠক আয়োজন করে নতুন নেতা নির্বাচনের উদ্যোগ গ্রহণ করে।বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বের গুরুত্ব এবং গায়েবতের যুগে ‘বিলায়াতে ফকিহ’-এর মর্যাদাকে সামনে রেখে গভীর পর্যালোচনা শেষে সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধির মতামতের ভিত্তিতে মুজতবা খামেনেয়ীকে দেশের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।শেষে পরিষদ দেশের জনগণ, বিশেষ করে আলেম, বুদ্ধিজীবী ও বিশ্ববিদ্যালয় মহলকে নতুন নেতৃত্বের প্রতি সমর্থন ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছে এবং মহান আল্লাহর নিকট ইরান ও তার জনগণের জন্য কল্যাণ ও নিরাপত্তা কামনা করেছে।

captcha