IQNA

আয়াতুল্লাহ সিস্তানির ফতোয়া: ফিতনা রোধে ময়দানে উপস্থিতি ওয়াজিবে কেফায়া

11:09 - March 10, 2026
সংবাদ: 3479010
ইকনা (আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা)-এর প্রতিবেদন অনুসারে, ইরাকের মিডিয়া থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়: নজফ আশরাফের মরজিয়াতে উলিয়া দ্বীনিয়া আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী সিস্তানী (দামা জিল্লুহু) ঘোষণা করেছেন: “বর্তমান পরিস্থিতিতে সমাজে ফিতনা ও বিশৃঙ্খলা রোধ করতে ময়দানে সর্বোচ্চ উপস্থিতি ও অংশগ্রহণ ওয়াজিবে কেফায়া।”

তিনি আরও বলেন: “অভিভাবকদের রাজি করানোর চেষ্টা করা জরুরি। যদি তাদের কষ্ট না দিয়ে এ কাজ সম্ভব হয়, তাহলে দয়া ও স্নেহের সঙ্গে তা করা উচিত। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে ময়দানে উপস্থিতি ও পদক্ষেপ নেওয়াই অগ্রাধিকার পাবে।”

দফতরের কর্মকর্তারা জানিয়েছেন: “সমাজের নিরাপত্তা রক্ষা ও ফিতনা প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

captcha