IQNA

খাদেমে কুরআনের অভিনন্দন: আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনেয়ীর নেতৃত্বে বিজয়ের পথ অব্যাহত

11:18 - March 10, 2026
সংবাদ: 3479011
ইকনা (আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা): ইরানের কুরআন খাদেম সমিতি এক বিবৃতিতে আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা হুসাইনী খামেনেয়ী (মাদ্জিল্লাহুল আলী)-কে নতুন নেতা নির্বাচনের জন্য অভিনন্দন ও সমর্থন জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে: “আল্লাহর অশেষ শুকরিয়া যে, তিনি আবারও ইরানের খোদাপ্রেমী জনগণের ওপর অনুগ্রহ করেছেন এবং রাসূল (সা.)-এর আহলে বাইতের সন্তান, হজরত আলী ও ফাতেমা (আ.)-এর বংশধর ও হুসাইনী নস্লের একজনকে ইসলামী বিপ্লব ও স্বাধীনতাকামী উম্মাহর নেতৃত্বের আসনে বসিয়েছেন।

মজলিসে খবরগানের নির্বাচিত প্রতিনিধিদের বুদ্ধিমত্তাপূর্ণ ও দূরদর্শী সিদ্ধান্ত—যা কুরআনের আদেশ «إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا» পালনের ফসল—ইরানের সম্মানিত জনগণ, শহীদ নেতার অনুসারী ও সমগ্র উম্মাহর জন্য সান্ত্বনা এবং কুফর ও বিশ্ব সাম্রাজ্যবাদের জন্য হতাশার কারণ হয়েছে।

কুরআন খাদেম ও সকল কুরআনী কর্মী প্রথম শবে কদরের রাতে রাত্রি জাগরণ, দোয়া ও তাওয়াসসুলের বরকতে প্রাপ্ত এই যোগ্য নির্বাচনকে স্বাগত জানিয়ে আয়াতুল্লাহ হাজ সৈয়দ মুজতবা হুসাইনী খামেনেয়ী (মাদ্জিল্লাহুল আলী)-এর প্রতি পূর্ণ বাইয়াত ঘোষণা করছে। আমরা আল্লাহর কাছে তাঁর দীর্ঘায়ু, বরকতময় জীবন ও পিতা শহীদ নেতার পথ অব্যাহত রাখার তাওফিক কামনা করি।

আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন”

captcha