IQNA

বিশ্বের প্রতিক্রিয়া: আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনেয়ী নতুন নেতা

11:20 - March 10, 2026
সংবাদ: 3479012
ইকনা (আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা): আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনেয়ীকে ইরানের নতুন নেতা (তৃতীয় নেতা) হিসেবে নির্বাচনের পর বিশ্বের মিডিয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন মহল থেকে ব্যাপক প্রতিক্রিয়া এসেছে।

متن👇🏻

আল জাজিরা: তেহরানের রাস্তায় হাজারো মানুষের আনন্দ-উল্লাসের ছবি ও ভিডিও প্রকাশ করে খবর দিয়েছে।

রাশিয়া আল-ইয়াওম: তেহরানের রাস্তায় “আল্লাহু আকবর” ধ্বনি ও আনন্দের দৃশ্য প্রচার করেছে।

নিউ ইয়র্ক টাইমস: “আয়াতুল্লাহ খামেনেয়ীর ছেলে ইরানের নতুন নেতা” শিরোনামে খবর প্রকাশ করে।

সৌদি আল-হাদাস: সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর নেতৃত্বের পক্ষ থেকে নতুন নেতার প্রতি আনুগত্যের ঘোষণা প্রচার করেছে।

ব্লুমবার্গ: “ইরান আয়াতুল্লাহ খামেনেয়ীর ছেলেকে নতুন নেতা নির্বাচিত করেছে” বলে খবর দিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল: “সৈয়দ মুজতবা খামেনেয়ীর নির্বাচন ট্রাম্পের ইরানকে নতজানু করার চেষ্টার ব্যর্থতার প্রমাণ।”

ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া: ইসরায়েলের টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প কোনো মন্তব্য এড়িয়ে শুধু বলেছেন: “দেখা যাক কী হয়।”

ইরাকের হিজবুল্লাহ: আবু হুসাইন আল-হামিদাভী (কাতায়েব হিজবুল্লাহর মহাসচিব) বলেন: “সৈয়দ মুজতবা খামেনেয়ীর নির্বাচন প্রতিরোধের শক্তি ও বিশ্বের মুসলিমদের নেতৃত্বের জন্য খবরাগণ্য। এটি মজলিসে খবরগানের দূরদর্শিতা ও বাস্তববাদী সিদ্ধান্তের প্রমাণ।”

ইয়েমেনের আনসারুল্লাহ: রাজনৈতিক দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে: কঠিন ও নির্ণায়ক এই সময়ে সৈয়দ মুজতবা খামেনেয়ীর নির্বাচনকে ইরানের নেতৃত্ব ও জনগণকে অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করিতাঁর নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান মহান বিজয়ের দিকে অগ্রসর হবে এবং বিশ্বব্যাপী মুক্তিকামীদের জন্য গৌরব ও সম্মানের পতাকা উড়াবে।

captcha