IQNA

২০২৫ সালে শহীদ নেতার কুরআনি উদ্ধৃতি: সূরা মুদ্দাস্সির ও আলে ইমরানের ১৩৯ নম্বর আয়াত সর্বাধিক উল্লেখিত

16:52 - March 23, 2026
সংবাদ: 3479025
ইকনা- ২০২৫ সালজুড়ে দেওয়া বক্তৃতা ও বিভিন্ন সাক্ষাতে ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর কুরআনভিত্তিক উদ্ধৃতির সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে ইকনা (IQNA)। এতে দেখা যায়, তিনি তার বক্তব্য উপস্থাপনায় মোট ২৩টি সূরা ও ৪৮টি আয়াত থেকে উদ্ধৃতি দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সূরা “মুদ্দাস্সির” সর্বাধিক ৫ বার এবং সূরা “আলে ইমরান”-এর ১৩৯ নম্বর আয়াত ২ বার উদ্ধৃত হয়েছে, যা তার বক্তৃতায় সবচেয়ে বেশি ব্যবহৃত সূরা ও আয়াত হিসেবে চিহ্নিত হয়েছে।

ইকনার তথ্যমতে, ২০২৫ সাল শেষ হওয়ার আগেই ৯ই এসফান্দ (ফেব্রুয়ারির শেষ দিকে) যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রথম দিনে তিনি শাহাদাতবরণ করেন। ফলে চলতি বছর তার বক্তব্যে ব্যবহৃত কুরআনি উদ্ধৃতির এটি শেষ প্রতিবেদন হিসেবে প্রকাশিত হলো।

প্রতিবছরের ধারাবাহিকতা অনুযায়ী, ইকনা বছরের শেষে তার বক্তব্যে ব্যবহৃত কুরআনের আয়াতসমূহ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে। ২০২৫ সালে সর্বাধিক কুরআনি উদ্ধৃতি পাওয়া যায় ১৪ই মে অনুষ্ঠিত হজবিষয়ক দায়িত্বশীলদের সঙ্গে এক বৈঠকে, যেখানে তিনি ৮টি সূরা ও ৯টি আয়াত উল্লেখ করেন।

শহীদ নেতার সর্বশেষ জনসম্মুখ উপস্থিতি ছিল ৩০শে বাহমান এক কুরআনি অনুষ্ঠানে, যেখানে ক্বারী ও কুরআনপ্রেমীদের সঙ্গে মিলিত হয়ে তিনি দোয়া করেন—“আল্লাহ চাইলে সবাই যেন সবসময় কুরআনের সঙ্গে যুক্ত থাকে এবং এই কুরআনি আন্দোলন দিন দিন আরও বিকশিত হয়।”

প্রতিবেদনে আরও বলা হয়, তিনি ২৮শে জুন ইসরায়েলি হামলার প্রেক্ষিতে দেওয়া দ্বিতীয় টেলিভিশন ভাষণে এবং ২৭শে জানুয়ারি মহানবী (সা.)-এর মাবআস দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে সূরা আলে ইমরানের ১৩৯ নম্বর আয়াত উল্লেখ করেন। এছাড়া একই অনুষ্ঠানে সূরা মুদ্দাস্সিরের ১৮ থেকে ২২ নম্বর আয়াতও উদ্ধৃত করেন।

সূরা মুদ্দাস্সির কুরআনের একটি মাক্কী সূরা, যেখানে তাওহিদ ও একত্ববাদের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং নবী (সা.)-কে মানুষকে সতর্ক করার আহ্বান জানানো হয়েছে।

সূরা আলে ইমরানের ১৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে: “তোমরা নিরুৎসাহিত হয়ো না এবং দুঃখ করো না; যদি তোমরা ঈমানদার হও, তবে তোমরাই বিজয়ী।”

captcha