IQNA

কুরআনে জায়নবাদ-বিরোধী সংগ্রামের বিশ্লেষণ/১৪

প্রতিশ্রুতি ও ত্যাগ ছাড়া মুক্তির প্রত্যাশা পূর্ণ হয় না

12:16 - March 25, 2026
সংবাদ: 3479029
ইকনা- সমসাময়িক প্রেক্ষাপটে কুরআনের আলোকে একটি বিশ্লেষণে বলা হয়েছে, মুক্তি ও ন্যায় প্রতিষ্ঠার প্রত্যাশা শুধু কথার মাধ্যমে নয়, বরং দৃঢ় প্রতিশ্রুতি ও ত্যাগের মাধ্যমে বাস্তবায়িত হয়।

বিশ্লেষণে হযরত ইয়াকুব (.) তাঁর পুত্রদের ঘটনা তুলে ধরা হয়। কুরআনের সূরা ইউসুফে বর্ণিত আছে, «قَالُوا يَا أَبَانَا مَا لَكَ لَا تَأْمَنَّا عَلَى يُوسُفَ وَإِنَّا لَهُ لَنَاصِحُونَ» হযরত ইয়াকুব (.) তাঁর পুত্রদের পূর্বের আচরণের কারণে সহজে বিশ্বাস করেননি এবং বেনিয়ামিনকে পাঠানোর আগে তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেন। ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলা হয়, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিশ্বাসযোগ্যতা অঙ্গীকার অপরিহার্য।

এতে আরও উল্লেখ করা হয়, ইতিহাসের ধারাবাহিকতায় আল্লাহর প্রেরিত ব্যক্তিত্বদের প্রতি মানুষের আচরণ সবসময়ই একটি পরীক্ষার বিষয় ছিল। তাই যে কোনো বড় পরিবর্তন বা কল্যাণের প্রত্যাশার ক্ষেত্রে মানুষের নিজেদের অবস্থান দায়িত্বও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

বিশ্লেষণে বলা হয়, কেবল দাবি বা আকাঙ্ক্ষা নয়, বরং ধৈর্য, ত্যাগ দৃঢ়তার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হয়। বিভিন্ন দেশের মানুষের ধৈর্য সাহসিকতার উদাহরণ তুলে ধরে এতে বলা হয়, কঠিন পরিস্থিতিতেও যারা অবিচল থাকে, তারাই প্রকৃত অর্থে পরীক্ষায় উত্তীর্ণ হয়।

শেষে কুরআনের বাণী উল্লেখ করে বলা হয়, «أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ»  নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী।এই বার্তার মাধ্যমে আশা ধৈর্য ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

«أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ» (بقره: 214).

captcha