IQNA

ইরান ও লেবাননে সহায়তা: আয়াতুল্লাহ সিস্তানির সরাসরি তত্ত্বাবধান

11:53 - March 26, 2026
সংবাদ: 3479032
ইরাকের শিয়া মুসলমানদের শীর্ষ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানি ইরান ও লেবাননের জন্য নগদ সহায়তা সংগ্রহ ও বণ্টন কার্যক্রমে সরাসরি তত্ত্বাবধান করছেন। এর মাধ্যমে তিনি পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খল ও স্বচ্ছ রাখার উদ্যোগ নিয়েছেন।

ইকনা’র বরাতে ফোরাত নিউজ জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িত ইরান ও লেবাননের জনগণের সমর্থনে ধর্মীয় ও সামাজিক পর্যায়ে ব্যাপক আহ্বান জোরদার হয়েছে। এই প্রেক্ষাপটে আয়াতুল্লাহ সিস্তানি সহায়তা কার্যক্রমকে একটি সুনির্দিষ্ট ও নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছেন।

এর আগে, তার প্রতিনিধিরা ঈদুল ফিতরের জুমার খুতবায় কারবালা, নাজাফ, বাগদাদসহ বিভিন্ন প্রদেশে মানুষের প্রতি ধর্মীয় ও মানবিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে ইরান ও লেবাননের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি তাদের প্রতিরোধ সংগ্রামের প্রতিও সমর্থন জানানো হয়।

উল্লেখ্য, ১৪০৪ সালের ৯ই এসফান্দ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী শাহাদাতবরণ করেন।

captcha