IQNA

নাজাফের হান্নানা মসজিদের তত্ত্বাবধায়ক: ইরানি জাতির দৃঢ়তা আশুরার শিক্ষার আধুনিক প্রতিফলন

20:56 - March 31, 2026
সংবাদ: 3479041
ইকনা- ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে নাজাফের হান্নানা মসজিদের তত্ত্বাবধায়ক হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ আহমদ মুসাভি বলেছেন, ইরানের জনগণ ও নেতৃত্ব ইমাম হুসাইন (আ.)-এর আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে সব ধরনের চাপ ও হুমকির মুখেও অবিচল রয়েছে।

ইকনা’র সঙ্গে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বর্তমান পরিস্থিতিকে ইসলামের প্রারম্ভিক যুগের “আহযাবের যুদ্ধ”-এর সঙ্গে তুলনা করে বলেন, তখন যেমন চারদিক থেকে আক্রমণ সত্ত্বেও শেষ পর্যন্ত সত্যের পক্ষে বিজয় এসেছিল, তেমনি বর্তমান পরিস্থিতিতেও শেষ পরিণতি সত্যের পক্ষেই যাবে।

তিনি কুরআনের আয়াত উল্লেখ করে বলেন, إِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنْكُمْ وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَا؛ هُنَالِكَ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًاকঠিন পরীক্ষার সময় মুমিনদের ঈমান ও ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়। বর্তমান সময়েও একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ অতিক্রম করছে।

মুসাভি আরও বলেন, বর্তমান সংঘাতে বিভিন্ন শক্তি একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তবে এর মধ্যেও ইরানি জনগণের দৃঢ়তা ও উপস্থিতি প্রশংসনীয়। তিনি দাবি করেন, এই সংগ্রামে আত্মত্যাগ ও ধৈর্যের মাধ্যমে জনগণ তাদের অবস্থান সুদৃঢ় করেছে।

তিনি ইমাম হুসাইন (আ.)-এর ঐতিহাসিক অবস্থান “হায়হাত মিনাজ্-জিল্লাহ” (অপমান কখনো গ্রহণযোগ্য নয়) উল্লেখ করে বলেন, এ বার্তাই আজকের দিনে ইরানের জনগণ ও প্রতিরোধের মূল প্রেরণা হিসেবে কাজ করছে।

ইয়াজিদ ইবনে মু‘আবিয়া ইমাম হুসাইন (আ.)-কে বলেছিল: হয় আত্মসমর্পণ করো, নয়তো তোমাকে হত্যা করব। তখন ইমাম হুসাইন (আ.) জবাবে বলেন: “সাবধান! এক নিকৃষ্টের সন্তান (ইয়াজিদ) আমাকে দু’টির একটির মুখোমুখি দাঁড় করিয়েছে—তলোয়ার (যুদ্ধ) অথবা অপমান; আর অপমান আমাদের জন্য কখনোই গ্রহণযোগ্য নয় (হায়হাত মিনাজ্-জিল্লাহ)।”

আজও একইভাবে, ‘এই যুগের ইয়াজিদ’ অর্থাৎ ট্রাম্প শহীদ নেতাকে একই কথা বলেছিল, এবং তিনিও জবাবে বলেন: “সাবধান! এক নিকৃষ্টের সন্তান আমাকে দু’টির একটির মুখোমুখি দাঁড় করিয়েছে—তলোয়ার অথবা অপমান; আর অপমান আমাদের থেকে অনেক দূরে (হায়হাত মিনাজ্-জিল্লাহ)। হায়হাত মিনাজ্-জিল্লাহ।”

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাইয়্যেদ আহমদ মুসাভি ঈদুল ফিতরের পর থেকে ইরানের বিভিন্ন শহরে গিয়ে জনসমাবেশে অংশ নিয়ে দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করে আসছেন।

captcha