সংবাদ সংস্থা ইকনার বরাতে সৌদি সরকারি সংবাদমাধ্যম জানায়, “গরীবুল কুরআন: আজায়েবুল কুরআন” শীর্ষক এই মূল্যবান গ্রন্থটি প্রখ্যাত আলেম আবু উবায়দা মাআমার ইবন আল-মুসান্না আত-তামীমি আল-বাসরীর রচনা।
পাণ্ডুলিপিটি ২৩ পৃষ্ঠার, যার আকার ২২×১৭ সেন্টিমিটার এবং এর বয়স এক হাজার বছরেরও বেশি। এটি একটি অপ্রকাশিত কুরআনবিষয়ক গ্রন্থ, যা আন্দালুসি লিপিতে লেখা হয়েছে এবং সূরার নামগুলো কুফি লিপিতে উল্লেখ করা হয়েছে।
মালিক আবদুলআজিজ লাইব্রেরিতে কুরআনের তাফসির ও কুরআনবিষয়ক জ্ঞানের ওপর ১৮৫টিরও বেশি বিরল পাণ্ডুলিপির একটি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। এছাড়া এখানে শত শত প্রাচীন ইসলামি দলিল ও নথিপত্র সংরক্ষিত আছে।
লাইব্রেরিটি তাফসির, কুরআনবিজ্ঞান ও প্রাচীন কুরআনের কপি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ইসলামি ঐতিহ্যের এই মূল্যবান পাণ্ডুলিপিগুলো গবেষক ও আগ্রহীদের সামনে তুলে ধরার জন্য কাজ করছে।
এছাড়া প্রতিষ্ঠানটি কুরআনবিষয়ক জ্ঞানের ক্ষেত্রে বিরল গ্রন্থগুলোর ঐতিহাসিক গুরুত্ব ও মর্যাদা তুলে ধরার উদ্যোগও গ্রহণ করেছে।
4344369