
ইকনা’র বরাতে সাদা এল-বালাদ জানায়, কুরআন হিফজ ও তিলাওয়াতের প্রসার এবং এর গভীর তাৎপর্য অনুধাবন জোরদার করার লক্ষ্যে এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।
প্রতিযোগীরা ২০ এপ্রিল ২০২৬ তারিখে নির্ধারিত স্থানে সমবেত হবেন এবং ২১ এপ্রিল সকাল ৯টা থেকে লিখিত পর্বের প্রতিযোগিতা শুরু হবে।
আয়োজকদের মতে, এ উদ্যোগের মূল লক্ষ্য হলো কুরআনিক প্রতিভা চিহ্নিত করা, তাদের যথাযথ সহায়তা প্রদান এবং এমন একটি প্রজন্ম গড়ে তোলা যারা কুরআন তিলাওয়াত ও এর সঠিক অর্থ বোঝার ক্ষেত্রে দক্ষ হবে। পাশাপাশি ইসলামের সহনশীল শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধ জোরদার করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
এই প্রতিযোগিতা মিশরের আওকাফ মন্ত্রণালয়ের ধারাবাহিক কর্মসূচির অংশ, যার মাধ্যমে কুরআন শিক্ষা কেন্দ্রগুলোর ভূমিকা শক্তিশালী করা, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং সমাজসেবায় সক্ষম কুরআনিক নেতৃত্ব গড়ে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে।
https://iqna.ir/fa/news/4345128