IQNA

স্থলপথে হজযাত্রা নিয়ে প্রশ্নের জবাব

আয়াতুল্লাহ সিস্তানির গুরুত্বপূর্ণ ফতোয়া প্রকাশ

14:49 - April 11, 2026
সংবাদ: 3479061
আয়াতুল্লাহ আল-উযমা আলী সিস্তানী চলতি বছরে স্থলপথে হজযাত্রা নিয়ে করা এক প্রশ্নের জবাব দিয়েছেন।

সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, এক ব্যক্তি প্রশ্ন করেন—তিনি ১৪০৫ হিজরি সালে হজে যাওয়ার নিয়ত করেছেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও স্থলপথের কষ্টসাধ্য যাত্রার কারণে, তার জন্য হজে যাওয়া কি আবশ্যক, নাকি পরিস্থিতি অনুকূল হলে পরে যেতে পারবেন?

জবাবে আয়াতুল্লাহ সিস্তানি বলেন, যদি কেউ স্থলপথে হজে যাওয়ার কারণে অস্বাভাবিক ক্ষতির আশঙ্কা করেন, অথবা তীব্র দুশ্চিন্তা ও মানসিক চাপে এমন অবস্থায় পড়েন যা সাধারণত সহ্য করা কঠিন, তাহলে এ বছর তার ওপর হজে যাওয়ার বাধ্যবাধকতা থাকবে না।

তিনি আরও উল্লেখ করেন, এমন কঠিন পরিস্থিতিতে হজের ফরজীয়ত সাময়িকভাবে রহিত হয়ে যায় এবং ব্যক্তি পরবর্তীতে অনুকূল পরিবেশে হজ আদায় করতে পারবেন।

captcha