ইকনা’র বরাতে ‘আহওয়াল’ জানায়, চলতি বছরের প্রথম চার মাসে এই কমপ্লেক্সে ৪ লাখ ২০ হাজারের বেশি দর্শনার্থীর উপস্থিতি রেকর্ড করা হয়েছে, যা প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ গড় পরিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।
মদিনায় আগত হাজী ও ওমরাহযাত্রীদের জন্য ঐতিহাসিক ও ধর্মীয় স্থানসমূহ পরিদর্শনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়। কুরআনের সেবা, মুদ্রণ ও প্রকাশনা কার্যক্রম সম্পর্কে জানার আগ্রহ থেকেই দর্শনার্থীরা এখানে ভিড় জমাচ্ছেন।
পরিদর্শনের সময় দর্শনার্থীরা কমপ্লেক্স থেকে প্রকাশিত বিভিন্ন কাজ সম্পর্কে ধারণা লাভ করেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন ভাষায় কুরআনের অনুবাদ এবং ভিন্ন ভিন্ন কিরআতে প্রকাশিত সংস্করণসমূহ।
এছাড়া কুরআন মুদ্রণের পুরো প্রক্রিয়া—প্রস্তুতি থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি ও উচ্চমানের মানদণ্ড অনুসরণ করে চূড়ান্ত উৎপাদন পর্যন্ত—সম্পর্কেও তাদের অবহিত করা হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে দর্শনার্থীদের মাঝে কুরআনের কপি উপহার দেওয়া হয়, যা আল্লাহর কিতাব প্রচার এবং তার সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে সৌদি আরবের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন। এই উদ্যোগ দর্শনার্থীদের মাঝে গভীর আধ্যাত্মিক ও জ্ঞানমূলক প্রভাব ফেলেছে।
4346193