IQNA

যুদ্ধেও হার মানেনি গাজার কুরআনপ্রেমী শিশুরা

11:09 - May 20, 2026
সংবাদ: 3479192
ইকনা: গাজার ৬৫ জন শিশু (৪ থেকে ৯ বছর বয়সী ছেলে ও মেয়ে) পবিত্র কুরআনের ‘নূর’ পোশে অংশ নিয়ে কুরআনের বিভিন্ন অংশ মুখস্থ করে শিক্ষকদের সামনে তিলাওয়াত করেছেন এবং কর্তৃপক্ষ ও অভিভাবকদের কাছ থেকে সম্মানিত হয়েছেন।

আল-জাজিরার বরাত দিয়ে জানানো হয়েছে, গাজার ‘ঘারাস’ স্কুল ও কিন্ডারগার্টেনে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি পোশাক পরে শিশুরা ‘হামেলানে নূর’ (নূর বহনকারী) পোশে অংশ নেয়। তারা শিক্ষকদের সামনে কুরআনের বিভিন্ন অংশ তিলাওয়াত করে।

শিশুরা হাতে ব্যানার নিয়ে যেগুলোতে কুরআনের প্রতি ভালোবাসার বার্তা লেখা ছিল। অনুষ্ঠানটি শিক্ষামূলক ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত হয়। শিক্ষক ও অভিভাবকরা গর্ব ও আবেগে অশ্রুসিক্ত নয়নে শিশুদের এই প্রথম পদক্ষেপ প্রত্যক্ষ করেন।

এটি শুধু একটি সাধারণ তিলাওয়াত অনুষ্ঠান ছিল না, বরং যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের কুরআনের আলোর প্রতি অবিচল থাকার জীবন্ত প্রতিচ্ছবি।

‘নূর’ পোশের উদ্দেশ্য হলো গাজার শিশুদের জন্য একটি নিরাপদ ও ঈমানভিত্তিক শিক্ষা পরিবেশ তৈরি করা, যাতে নতুন প্রজন্মকে কুরআনের সাথে গভীরভাবে যুক্ত করে তাদের মধ্যে আদর্শ চরিত্র গঠন করা যায়।

আয়োজকরা বলেন, কুরআন হিফজকারী শিশুদের সম্মাননা শুধু তাদের হিফজের পরিমাণ নয়, বরং তাদের মধ্যে নূর বহনকারী মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা। এটি প্রমাণ করে যে, কুরআন এখনও সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আশা ও জীবনীশক্তি জাগাতে সক্ষম। 4353057#

 
captcha