IQNA

বাহরাইনে শহীদ নেতার জন্য শোক অনুষ্ঠান নিষিদ্ধ

15:18 - June 09, 2026
সংবাদ: 3479282
ইকনা: বাহরাইন এবারের আশুরার অনুষ্ঠানে ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেই (রহ.)-এর জন্য শোক ও মাতমের অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে।

বাহরাইন স্টাডিজ সেন্টারের বরাতে আল-মানিটর জানিয়েছে, আল খলিফা সরকার এবারের আশুরায় শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেই-এর জন্য শোক প্রকাশের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে।

এর আগে বাহরাইনের জাফরি ওয়াকফ প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহররম মাস, বিশেষ করে ২০২৬ সালের আশুরার অনুষ্ঠানের জন্য অত্যন্ত কঠোর ও সীমাবদ্ধ শর্তসম্বলিত বার্তা পাঠিয়েছে। সমালোচকদের মতে, এটি দেশটিতে ধর্মীয় স্বাধীনতার উপর আরও কঠোর নিয়ন্ত্রণের নীতির প্রকাশ।

নির্দেশনায় নিরাপত্তা সংস্থাগুলোকে যেকোনো লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খতিব, হুসাইনিয়া পরিচালক ও অনুষ্ঠান আয়োজকদের উপর ব্যাপক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক বা আইনি বিষয় উত্থাপন নিষিদ্ধ এবং বক্তব্যকে আল খলিফা কর্তৃপক্ষের নির্ধারিত সীমার মধ্যে রাখার নির্দেশ রয়েছে।

এছাড়া, সরকার যেসব স্লোগান ও প্ল্যাকার্ডকে “অস্বাভাবিক” মনে করে, তা ব্যবহার নিষিদ্ধ করেছে। এই অস্পষ্ট শব্দটি আঞ্চলিক ইস্যুতে সহানুভূতি প্রকাশ বা সরকারের অভ্যন্তরীণ নীতির সমালোচনা রোধ করতে ব্যবহার করা হচ্ছে।

একইসঙ্গে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এক সিদ্ধান্তে দেশটির নাগরিকদের ইরান ও ইরাকে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। 4357165#

captcha