ইকনা’র প্রতিবেদনে স্কাই নিউজের বরাতে জানানো হয়েছে, গতকাল ইহুদিবাদী সত্ত্বা ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, আজ শনিবার সকালে দক্ষিণ লেবাননের আরবসালিম এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৫ জন শহীদ হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোন গত রাত থেকে আজ সকাল পর্যন্ত নবতিয়া এলাকা ও তার আশপাশে একাধিক হামলা চালিয়েছে।
এর কিছুক্ষণ আগে লেবাননের গণমাধ্যমগুলো জানিয়েছে, ইহুদিবাদী সত্ত্বা দক্ষিণ লেবাননের বুর্জ কালাভিয়া, নবতিয়া ফুকা, কাফরুমান ও কাফরজুজ এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে।
লেবাননের সরকারি সংবাদ সংস্থা শুক্রবার সন্ধ্যায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত ইসরাইলের ব্যাপক হামলায় ৪৭ জন শহীদ এবং ৯৭ জন আহত হয়েছেন। 4359340#