IQNA

ইস্তাম্বুলে মহরমের প্রথম দশকের আজাদারি + ছবি

16:36 - June 23, 2026
সংবাদ: 3479349
ইস্তাম্বুলে মহরমের প্রথম দশকের আজাদারি + ছবি
পবিত্র আস্তানায়ে হুসাইনী মহরমের দিনগুলো উপলক্ষে ইস্তাম্বুলে আজাদারি মজলিসের আয়োজন করেছে।

ইকনা’র প্রতিবেদন (কারবালা নিউজ এজেন্সি থেকে): ইস্তাম্বুলে ইমাম হোসাইন (আ.) কেন্দ্রের আয়োজনে এই অনুষ্ঠান মহরমের ১ম থেকে ১৩ই তারিখ পর্যন্ত চলবে।

কেন্দ্রের পরিচালক সাবাহ তালকানি, যিনি পবিত্র আস্তানায়ে হুসাইনীর মিডিয়া বিভাগের তত্ত্বাবধানে কাজ করেন, বলেন: এই অনুষ্ঠানে আমরা হোসাইনী খতিব শাইখ মাজেন আত-তামিমীকে স্বাগত জানাচ্ছি।

তিনি আরও বলেন: পবিত্র আস্তানায়ে হুসাইনীর চিন্তা ও সংস্কৃতি বিষয়ক বিভাগের সমন্বয়ে, তুরস্কের আহলে বাইত (আ.) ফাউন্ডেশন এবং ইস্তাম্বুলে তুর্কমেন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী আহলে বাইত (আ.) অ্যাসোসিয়েশনের সহযোগিতায় প্রতিদিন আজাদারি মজলিসসহ পুরুষ, মহিলা ও শিশুদের জন্য বিশেষ ও পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তালকানি বলেন: আমরা চতুর্থ বার্ষিক আশুরা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি, যা এবার দক্ষিণ তুরস্কের “হাতায়” শহরে অনুষ্ঠিত হবে। এই শহরের বড় অংশ ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছে।

ইস্তাম্বুলের ইমাম হোসাইন (আ.) কেন্দ্রের পরিচালক আরও বলেন: এছাড়া পবিত্র আস্তানায়ে হুসাইনীর একটি বিশেষ প্রতিনিধি দল আশুরার দিন ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাতায় শহরে আজাদারি অনুষ্ঠান আয়োজন করবে। 4359961#

عزاداری حسینی در استانبولعزاداری حسینی در استانبولعزاداری حسینی در استانبولعزاداری حسینی در استانبولعزاداری حسینی در استانبولعزاداری حسینی در استانبولعزاداری حسینی در استانبول
 

 

captcha