IQNA

নেতানিয়াহুর দাবি:

হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে থাকবে

13:18 - June 27, 2026
সংবাদ: 3479366
নেতানিয়াহুর দাবি: হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে থাকবে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী সেখানে অবস্থান করবে।

ইকনা জানায়, আল-জাজিরার বরাতে—ওয়াশিংটনে বৈরুত ও তেল আবিবের মধ্যে একটি চুক্তির কাঠামো ঘোষণার পর নেতানিয়াহু বলেন, “ইসরায়েলের জন্য একটি বড় অর্জন হয়েছে।”

তিনি আরও দাবি করেন, “হিজবুল্লাহকে নিরস্ত্র করার আগ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী নিরাপত্তা বলয়ে অবস্থান করবে।”

নেতানিয়াহু বলেন, “আমরা লেবাননের সেনাবাহিনীকে দক্ষিণ লেবাননের দুটি এলাকায় পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেব।”

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছিলেন যে, ওয়াশিংটনে আলোচনার পর ইসরায়েল ও লেবানন একটি চুক্তির কাঠামোয় পৌঁছেছে।

হিজবুল্লাহর প্রতিক্রিয়া এদিকে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ পশ্চিমাপন্থী লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ‘অপমানজনক চুক্তি’-এর তীব্র বিরোধিতা করেছে।

প্রতিরোধের প্রতি আনুগত্য ফ্র্যাকশনের সদস্য হাসান ফাদলুল্লাহ বলেন, “হিজবুল্লাহ ইসরায়েলি শত্রুর সঙ্গে সরাসরি আলোচনার বিরোধিতা করে।”

তিনি বলেন, “এই রাজনৈতিক ও নিরাপত্তা আলোচনার পথ লেবাননের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করবে এবং দেশের অভ্যন্তরে বিপজ্জনক বিভেদ সৃষ্টি করবে।” 4360527#

captcha