IQNA

করবালায় তেল্লায়ে যায়নাবিয়্যাহ মহিলা জিয়ারতকারীদের জন্য পুনরায় উন্মুক্ত + ছবি

13:24 - June 27, 2026
সংবাদ: 3479367
করবালায় তেল্লায়ে যায়নাবিয়্যাহ মহিলা জিয়ারতকারীদের জন্য পুনরায় উন্মুক্ত + ছবি
ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র হারামের উন্নয়ন প্রকল্প বিভাগ জানিয়েছে, করবালায় তেল্লায়ে যায়নাবিয়্যাহ হারাম মহিলা যায়িরদের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

ইকনা জানায়, আল-আতাবাহ আল-হুসাইনিয়্যাহ আল-মুকাদ্দাসাহ-এর বরাতে—হুসাইন রেজা মাহদি বলেন, ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র হারামের উন্নয়ন প্রকল্প বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে, মুহাররমের ৭ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত তেল্লায়ে যায়নাবিয়্যাহ হারাম মহিলা যায়িরদের জন্য খুলে দেওয়া হবে, যাতে মুকাব্বিরদের ভিড়ের সময় অতিরিক্ত স্থানের ব্যবস্থা করা যায়।

তিনি বলেন, হারামের ফ্লোরিং, কালো ব্যানার ও পতাকা টাঙানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুগন্ধি ছড়ানোসহ বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়েছে যাতে এই পবিত্র স্থানের মর্যাদা যথাযথভাবে রক্ষিত হয়।

মাহদি আরও বলেন, মহিলা যায়িরদের জন্য বিশেষ পথ নির্ধারণ করা হয়েছে যাতে তাদের চলাচল সহজ হয়, ভিড় এড়ানো যায় এবং শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে যিয়ারত ও ইবাদত করতে পারেন।

এই ব্যবস্থা ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র হারামের তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষের ব্যাপক সেবা পরিকল্পনার অংশ, যার লক্ষ্য দেশি-বিদেশি সকল শোকার্ত যায়িরদের সর্বোচ্চ স্তরের সেবা ও সুবিধা প্রদান করা। 4360410#

 
captcha