IQNA

এডিনবরায় ইসলামবিরোধী হামলার প্রতিবাদে বিক্ষোভ

9:11 - June 30, 2026
সংবাদ: 3479380
এডিনবরায় ইসলামবিরোধী হামলার প্রতিবাদে বিক্ষোভ
স্কটল্যান্ডে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক একটি হামলার ঘটনায় এডিনবরায় হাজার হাজার মানুষ বর্ণবাদবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন।

ইকনা জানায়, এডিনবরা নিউজের বরাতে—‘আমাদের রাস্তাগুলো ফিরিয়ে নেব’ নামক বর্ণবাদবিরোধী গ্রুপের আয়োজিত এই সমাবেশে স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন, রাজনীতিবিদ ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশ নেন। তারা ইসলামবিরোধী হামলার তীব্র নিন্দা জানান এবং ব্রিটেনের চরম ডানপন্থী শক্তির বিরুদ্ধে অবস্থান নেন।

১৯ জুন সাইটহিল, টেলফোর্ড রোড ও লিথ ওয়াক এলাকায় ঘটে যাওয়া একাধিক ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ব্রুমহাউস মসজিদে নামাজ আদায়কারী যুবকরাও ছিলেন।

বিক্ষোভকারীরা লিথ স্ট্রিটে — যেখানে একটি হামলার অভিযোগ উঠেছে — এক মিনিট নীরবতা পালন করেন।

এই বিক্ষোভে স্কটল্যান্ডের মুসলিম কাউন্সিল, স্কটল্যান্ড ফর প্যালেস্টাইন সলিডারিটি এবং ফ্র্যাঙ্কি বয়েল, ইরভিন ওয়েলশের মতো বিখ্যাত ব্যক্তিরাও সমর্থন জানিয়েছেন।

বক্তাদের মধ্যে ছিলেন স্কটল্যান্ড উইমেন অ্যাগেইনস্ট দ্য ফার-রাইট-এর তালাত ইয়াকুব এবং মানবাধিকার আইনজীবী আমির আনোয়ার।

এডিনবরায় রেসিজম অ্যাগেইনস্ট স্ট্যান্ডের সক্রিয় কর্মী ফেলিক্স বলেন, “আমরা লিথ ও এডিনবরায় নৃশংস রেসিস্ট হামলার বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়া সংগঠিত করতে পেরে গর্বিত।”

তিনি আরও বলেন, “আমাদের স্লোগান ‘একজনের ক্ষতি সবার ক্ষতি’ — আজ আমরা প্রমাণ করেছি এটি শুধু স্লোগান নয়। আমরা ফ্যাসিস্ট ও বর্ণবাদীদের স্পষ্ট বার্তা দিয়েছি যে, তারা আমাদের সহকর্মী, প্রতিবেশী বা বন্ধুদের ওপর হামলা করলে আমরা জবাব দেব — এবং হাজার হাজার মানুষ নিয়ে জবাব দেব।”4361063#

captcha