IQNA

ইসরাইলি সেনাবাহিনীর দাবি: গাজায় হামাসের দুই কমান্ডারের শাহাদাত

16:39 - July 06, 2026
সংবাদ: 3479418
ইসরাইলি সেনাবাহিনীর দাবি: গাজায় হামাসের দুই কমান্ডারের শাহাদাত
ইসরাইলি সেনাবাহিনী আজ রবিবার দাবি করেছে যে, গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে দুটি পৃথক হামলায় হামাসের সামরিক শাখার দুই কমান্ডারকে হত্যা করেছে।

ইকনা জানিয়েছে (মিডল ইস্ট নিউজ সূত্রে), ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে: গতকাল শনিবার উত্তর গাজায় একটি বিমান হামলায় হামাসের সামরিক শাখার অভিজাত (এলিট) বাহিনীর কমান্ডার মুহাম্মাদ নাজিব আশুর নিহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, গত বুধবার দক্ষিণ গাজায় আরেকটি হামলায় হামাসের সামরিক শাখার একটি সেলের কমান্ডার তামের সাঈদ আবু নাহলকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এই দুই ব্যক্তি ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিকল্পনায় জড়িত ছিলেন এবং তারা সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হতেন। তাই তাদেরকে নির্ভুল বিমান হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় তাদের অব্যাহত উপস্থিতি এবং এই অঞ্চলে যেকোনো হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছে। 4362405#

captcha