IQNA

ভিডিও | শহীদ নেতার পবিত্র দেহ হযরত আব্বাস (আ.)-এর পবিত্র জরিঘরের চারপাশে তাওয়াফ

11:44 - July 09, 2026
সংবাদ: 3479434
ভিডিও | শহীদ নেতার পবিত্র দেহ হযরত আব্বাস (আ.)-এর পবিত্র জরিঘরের চারপাশে তাওয়াফ
৮ জুলাই সকালে শহীদ আয়াতুল্লাহিল উজমা খামেনীর পবিত্র দেহকে ইরাকের পবিত্র নগারী কারবালায় হযরত আব্বাস (আ.)-এর জরিঘরের চারপাশে তাওয়াফ করিয়েছেন উক্ত মাজারের খাদেমগণ।

ইকনা: ৮ জুলাই সকালে, ইরাকে শহীদ নেতার পবিত্র দেহের শেষ মুহূর্তে হরমে হযরত আব্বাস (আ.)-এর খাদেমগণ শহীদ আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনীর পবিত্র দেহকে পবিত্র জরিহার চারপাশে তাওয়াফ করিয়েছেন এবং পরে তাঁকে কমরে মুনীর বনী হাশেম (আ.)-এর পবিত্র মাজারের সামনে রেখেছেন।

এরপর তাঁর জিয়ারতনামা পাঠ ও আরেকটি নামাজ আদায়ের পর রওজা-খানি করা হয় এবং বিশ্ব তশয়্যু’র সর্বোচ্চ মারজা’র শাহাদতের মর্মান্তিক ঘটনা হযরত সাহেবুয যামান (আজ্জাল্লাহু তা‘আলা ফারাজাহুশ শরীফ)-এর দরবারে পেশ করা হয়। 4363042#

captcha