IQNA

ইরানের সেনাবাহিনীর ড্রোন হামলা অব্যাহত; আমেরিকার কৌশলগত ঘাঁটিতে আঘাত

12:10 - July 09, 2026
সংবাদ: 3479435
ইরানের সেনাবাহিনীর ড্রোন হামলা অব্যাহত; আমেরিকার কৌশলগত ঘাঁটিতে আঘাত
ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনী বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত আমেরিকার আগ্রাসী সেনাবাহিনীর ঘাঁটি ও কৌশলগত কেন্দ্রগুলোতে ড্রোন হামলা চালিয়েছে।

ইকনা: আমেরিকার সন্ত্রাসী সেনাবাহিনীর দেশের বিভিন্ন অঞ্চলে আগ্রাসন এবং সেনাবাহিনীর ইউনিটগুলোর ওপর হামলার জবাবে, ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনী কয়েক ঘণ্টা আগে অব্যাহত হামলার অংশ হিসেবে কুয়েতের প্যাট্রিয়ট সিস্টেম, কাতারের স্যাটেলাইট অ্যান্টেনা (প্রাথমিক সতর্কীকরণ সাইট) এবং বাহরাইনে আমেরিকার সন্ত্রাসী সেনাবাহিনীর জ্বালানি ট্যাঙ্কগুলোকে বিপুল সংখ্যক আত্মঘাতী ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে।

সেনাবাহিনী জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ নেতার (দামাত বরাকাতুহু) নির্দেশনায় দৃঢ়তার সঙ্গে কাজ করছে এবং কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রের অবিবেচক প্রেসিডেন্টের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতে দেবে না। তারা বিপ্লবের মহান আদর্শের পক্ষে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। 4363037#

captcha