ইকনা: আজ ভোররাতে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর ইরানের দক্ষিণাঞ্চলে চালানো জঘন্য আগ্রাসনের পর, ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিমান ও নৌবাহিনীর ৮ জন বীর সেনা সদস্য বন্দর আব্বাস ও বুশেহরে দেশপ্রেমের দায়িত্ব পালনকালে শত্রুর ক্ষেপণাস্ত্রের আঘাতে শহীদ হয়েছেন।
শহীদদের মধ্যে রয়েছেন: সার্জেন্ট আলী মুঈনী (বুশেহরের শহীদ ইয়াসিনী ঘাঁটি), লেফটেন্যান্ট আলী মাহদীজাদেহ, সেকেন্ড লেফটেন্যান্ট হামেদ দুরাই, স্টোয়ার্ড দ্বিতীয় শ্রেণি আমির হুসাইন কাসেমী, স্টোয়ার্ড দ্বিতীয় শ্রেণি আলীরেজা জারেয়ী সানি, স্টোয়ার্ড দ্বিতীয় শ্রেণি আলীরেজা বালিদেহ (বন্দর আব্বাসের শহীদ আব্দুলকারিমী ঘাঁটি), নেভি স্টোয়ার্ড দ্বিতীয় শ্রেণি শাহাব উমিদি বাজি এবং নেভি মোহাম্মাদ জাওয়াদ রওয়ানফার (নৌবাহিনীর প্রথম অঞ্চল)।
ইরানের সেনাবাহিনী শত্রুর বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত দৃঢ় অবস্থানের ঘোষণা দিয়ে জানিয়েছে যে, তারা মাতৃভূমির এই শহীদদের রক্তের বদলা নেবে। 4362982#