IQNA

আলজেরিয়া কর্তৃক প্যারিসের মসজিদ জামে’তে ২৫ হাজার কপি কুরআন উপহার

14:02 - July 11, 2026
সংবাদ: 3479447
আলজেরিয়া কর্তৃক প্যারিসের মসজিদ জামে’তে ২৫ হাজার কপি কুরআন উপহার
আলজেরিয়ার সংস্কৃতি ও শিল্পকলা মন্ত্রী প্যারিসের মসজিদ জামে’তে এ দেশের পক্ষ থেকে ২৫ হাজার কপি পবিত্র কুরআন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ইকনা: আলজেরিয়ার সংস্কৃতি ও শিল্পকলা মন্ত্রী মালিকা বেন দৌদা শুক্রবার নিজের অফিসিয়াল পেজে এক বিবৃতিতে প্যারিসের মসজিদ জামে’তে ২৫ হাজার কপি পবিত্র কুরআন উপহার দেওয়ার কথা জানিয়েছেন।

এই উদ্যোগ ফ্রান্সে বসবাসরত আলজেরিয়ান সংখ্যালঘু ও মুসলিম সম্প্রদায়ের চাহিদা পূরণের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। অনুরূপ কর্মসূচি অন্যান্য পশ্চিমা দেশে বসবাসরত আলজেরিয়ান সম্প্রদায়ের জন্যও পরিকল্পনা করা হয়েছে।

এ প্রসঙ্গে মন্ত্রী আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মজিদ তেব্বুনকে পবিত্র কুরআনের বার্ষিক মুদ্রণের ওপর জোর দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং এই দায়িত্ব পালনের জন্য ‘জাতীয় মুদ্রণ শিল্প প্রতিষ্ঠান’ (ইনাগ)-কে নির্বাচন করায় সন্তোষ প্রকাশ করেছেন।

মালিকা বেন দৌদা ‘জাতীয় মুদ্রণ শিল্প প্রতিষ্ঠান’-এর কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করে বলেছেন যে, তারা দীর্ঘদিন ধরে আলজেরিয়ান সংবাদপত্র মুদ্রণের পাশাপাশি পবিত্র কুরআন মুদ্রণের কাজে বিশেষ করে ‘ওয়ারশ’ রিওয়ায়াত অনুসারে উন্নয়নে অবদান রেখে চলেছেন।

তিনি আরও বলেন, “আমাদের সর্বপ্রথম জাতীয় মুদ্রণ শিল্প প্রতিষ্ঠানের কর্মী ও বিশেষজ্ঞদের নিয়ে গর্ব করা উচিত; যারা দীর্ঘদিন ধরে ‘মুসহাফ আলজায়ের’ শৈলীতে পবিত্র কুরআনের মান উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

আলজেরিয়ার সংস্কৃতি ও শিল্পকলা মন্ত্রী শেষে এই কেন্দ্রের পক্ষ থেকে উচ্চমানের ও নিখুঁত মুদ্রণ বিশেষ করে কুরআন মুদ্রণের সকল অনুরোধ পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। 4363341#

captcha