IQNA

‘মুহাম্মদ’ ইংল্যান্ডে ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম হয়েছে

13:42 - July 13, 2026
সংবাদ: 3479458
‘মুহাম্মদ’ ইংল্যান্ডে ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম হয়েছে
নাম ‘মুহাম্মদ’ টানা তৃতীয় বছরের মতো ইংল্যান্ড ও ওয়েলসে ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম হয়েছে।

ইকনা: গার্ডিয়ানের বরাত দিয়ে জানা গেছে, ‘মুহাম্মদ’ নামটি টানা তৃতীয় বছর ইংল্যান্ড ও ওয়েলসে নবজাতক ছেলেদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে।

২০২৫ সালে প্রায় ৬ হাজার শিশুর নাম রাখা হয়েছে ‘মুহাম্মদ’। দ্বিতীয় স্থানে থাকা ‘নোয়া’ (Noah) নামের চেয়ে এটি প্রায় ২ হাজার বেশি। ২০২৩ সাল থেকে এই দুটি নাম যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।

এবার লিও (Leo) ও লুকা (Luca) নাম দুটি আর্টার, অলিভার ও জর্জকে পেছনে ফেলে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে উঠে এসেছে।

মেয়েদের মধ্যে ‘অলিভিয়া’ (Olivia) এখনও সবচেয়ে জনপ্রিয় নাম। এরপর রয়েছে লিলি, অ্যামেলিয়া, আইলা ও ফ্লোরেন্স।

‘মুহাম্মদ’ নামটি ২০১৬ সাল থেকে শীর্ষ দশে এবং ১৯৯৭ সাল থেকে শীর্ষ একশোতে রয়েছে। বিভিন্ন বানানসহ এই নাম ১৯৫৪ সালেও শীর্ষ একশোতে ছিল। প্রথমবার ১৯২৪ সালে ‘মুহাম্মদ’ নামটি ৯১তম স্থানে প্রবেশ করেছিল।

ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান দপ্তর (ONS) জানিয়েছে, শীর্ষ দশের অনেক নামই ব্রিটিশ উৎসের নয়। যেমন: ফ্রিয়া (স্ক্যান্ডিনেভিয়ান), লিও ও লুকা (ইতালীয়), নোয়া (হিব্রু) ইত্যাদি।

বিশেষজ্ঞরা বলছেন, ‘মুহাম্মদ’ নামের এই জনপ্রিয়তার পেছনে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা বৃদ্ধি অন্যতম কারণ। বর্তমানে ব্রিটেনে মুসলিম জনসংখ্যা প্রায় ৪০ লাখ, যা মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ। 4363640#

captcha