IQNA

সিওনিস্ট বসতি স্থাপনকারীদের দ্বারা আমেরিকান সিনেটরের ওপর হামলা

14:04 - July 13, 2026
সংবাদ: 3479460
সিওনিস্ট বসতি স্থাপনকারীদের দ্বারা আমেরিকান সিনেটরের ওপর হামলা
একজন মার্কিন কংগ্রেস সদস্য জানিয়েছেন, সশস্ত্র সিওনিস্ট বসতি স্থাপনকারীরা গত বৃহস্পতিবার হেব্রন (আল-খলিল) এলাকায় তাঁর ও সঙ্গীদের ওপর হামলা করেছে।

ইকনা: টিআরটির বরাত দিয়ে জানা গেছে, মার্কিন কংগ্রেস সদস্য রো খান্না বলেছেন, সশস্ত্র সিওনিস্ট বসতি স্থাপনকারীরা গত বৃহস্পতিবার হেব্রন এলাকায় তাঁদেরকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় আটকে রেখেছিল এবং তাঁদের সফরে বাধা দিয়েছিল। তারা তাঁকে গালিগালাজ করেছে এবং তাঁর যানবাহনে ক্ষতি করেছে।

ইসরাইলি চ্যানেল ১২-এর বরাতে খান্না বলেন, বসতি স্থাপনকারীরা আমেরিকান তৈরি অস্ত্র বহন করছিল। তিনি অভিযোগ করেন যে, ইসরাইলি বাহিনী হামলা ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নেয়নি। অপরদিকে, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা বসতি স্থাপনকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে এবং কাফেলাকে চলাচলের অনুমতি দিয়েছে।

আলাদা এক ঘটনায়, সিওনিস্ট বসতি স্থাপনকারীরা রামাল্লাহর উত্তরে সিনজিল গ্রামে সিএনএন-এর একটি সাংবাদিক দলের ওপর হামলা করে তাদের গাড়ি ঘিরে ফেলে এবং ক্ষতিগ্রস্ত করে। পরে দখলদার পুলিশ চার সন্দেহভাজনকে গ্রেপ্তারের খবর দেয়।

আরেক ঘটনায়, রামাল্লাহর উত্তর-পূর্বে আল-মুগাইর গ্রামে সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের যৌথ হামলায় আট ফিলিস্তিনি আহত হয়েছে। দক্ষিণ হেব্রনের মাসাফের ইয়াত্তা এলাকায় বসতি স্থাপনকারীদের হামলায় আরও চারজন আহত হয়।

নাবলুস প্রদেশে বসতি স্থাপনকারীরা কাবলান এলাকায় পৌরসভার কর্মীদের ওপর হামলা করে বিদ্যুৎ লাইন সম্প্রসারণের কাজ বন্ধ করে দেয়। তারা মাসাউদিয়া এলাকায় একটি খামারে হামলা চালিয়ে ক্ষতিসাধন করে।

জেনিনে বসতি স্থাপনকারীরা ইয়াবুদের কাছে খিরবেত মাসউদ এলাকায় তাদের পশুদের ছেড়ে দিয়ে ফসল ও গাছপালা নষ্ট করে। অন্যরা রামাল্লাহর পূর্বে খলাইল এলাকায় চারণভূমিতে ক্ষতি সাধন করে।

এসব ঘটনা পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা বৃদ্ধির মধ্যে ঘটছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, ২০২৬ সালের প্রথমার্ধে বসতি স্থাপনকারীরা ৩,৪৮৮টি হামলা চালিয়েছে।

ফিলিস্তিনি তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে দখলদার বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় ১,১৭৯ জন ফিলিস্তিনি শহীদ, প্রায় ১৩,০০০ জন আহত এবং প্রায় ২৪,০০০ জন গ্রেপ্তার হয়েছে। 4363631#

captcha