IQNA

তুরস্কে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি

11:04 - July 15, 2026
সংবাদ: 3479471
তুরস্কে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি
ইকনা’র প্রতিবেদন: তুরস্কের একটি আদালত আজ মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আলমায়াদিনের বরাত দিয়ে জানা গেছে, ইস্তাম্বুলের ১১তম উচ্চ ফৌজদারি আদালত এই অস্থায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই সিদ্ধান্ত গাজার উদ্দেশ্যে যাত্রাকারী ‘সমুদ নৌবহর’ (ফ্লোটিলা অব ফ্রিডম)-এর ঘটনা সংক্রান্ত মামলার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

এই আদেশটি নেতানিয়াহুসহ দখলদার ইসরাইলি শাসনের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা একটি বিস্তারিত অভিযোগের ভিত্তিতে জারি হয়েছে।

অভিযোগের তালিকা: নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগসমূহের মধ্যে রয়েছে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, ইচ্ছাকৃত আঘাত সাধন এবং নির্যাতন। এছাড়া সম্পত্তির ক্ষতিসাধন, লুটপাট, যানবাহন চলাচলে বাধাদান, অপহরণ বা আটক এবং ব্যক্তির স্বাধীনতা হরণ-এর মতো গুরুতর অভিযোগও আনা হয়েছে। 4364077#

captcha