‘আরবি ২১’ নিউজের বরাত দিয়ে জানা যায়, লন্ডনের সন্ত্রাসবিরোধী ইউনিট এই অভিযান পরিচালনা করে। অনুষ্ঠানটি ‘সম্মেলন’ (গ্যাদারিং) নামে আয়োজিত হওয়ার কথা ছিল। সম্ভাব্য হুমকির কারণে রোববার সকালে নিরাপত্তার স্বার্থে তা বাতিল করা হয়।
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপ অবশ্যই অনেক মানুষের জীবন বাঁচিয়েছে।
এই অনুষ্ঠানটি মাওলানা সাদ শাহাবের নেতৃত্বে ‘তাবলিগ ওয়াদ দাওয়াহ’ জামাতের উদ্যোগে সাফোকের একটি গ্রামীণ এলাকায় আয়োজিত হওয়ার কথা ছিল।
লন্ডনের সন্ত্রাসবিরোধী ইউনিটের প্রধান হেলেন ফ্লানাগান জানান, পুলিশ দেশের বিভিন্ন স্থানে দ্রুত অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, আটজনকে সন্ত্রাসবিরোধী আইনের ৪১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। বাকি চারজন (যাদের মধ্যে একজন নারী) হত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ আরও জানায়, ‘গুরুতর সম্ভাব্য হুমকির’ খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, যা পরবর্তীতে প্রত্যাহার করা হয়।