IQNA

বসরা থেকে কারবালায় শুরু হলো আরবাইন হুসাইনী পদযাত্রা

13:37 - July 16, 2026
সংবাদ: 3479477
বসরা থেকে কারবালায় শুরু হলো আরবাইন হুসাইনী পদযাত্রা
ইকনা’র প্রতিবেদন: ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশ থেকে লাখো আরবাইন হুসাইনী যাত্রী পায়ে হেঁটে পবিত্র কারবালায় রওয়ানা হয়েছেন। ‘

শাফাকনা আল-আরাবি’র বরাত দিয়ে জানা যায়, বসরা থেকে কারবালার দূরত্ব প্রায় ৫৩০ কিলোমিটারেরও বেশি। হাজার হাজার যাত্রী বসরার কেন্দ্র থেকে আল-কাজিযাহ, কারমাহ আলী ও আল-হারিসাহ অঞ্চল হয়ে কারবালার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

পথে বিভিন্ন সেবামূলক তাঁবু (মাওকিব) খোলা হয়েছে, যেখানে যাত্রীদের জন্য খাবার, পানীয়, বিশ্রামের জায়গা, নামাজের স্থান, শয়নাগার এবং স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করা হচ্ছে।

এই আরবাইন যাত্রা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলছে। নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা পুরো পথে, বিশেষ করে যাত্রাপথের শেষাংশে যা যি-কার প্রদেশের দিকে যায়, মোতায়েন রয়েছেন।

এছাড়া স্থানীয় পৌরসভা প্রায় ৩৫০০ মাওকিব থেকে উৎপন্ন হাজার হাজার টন খাদ্য ও পানীয়ের বর্জ্য অপসারণে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালাচ্ছে। 4364355#

captcha