আরবাঈন হোসাইনি পদযাত্রা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ, যা প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ আহলে বাইত (আ.)-এর প্রেমিক ও ভক্তকে কারবালা মুয়াল্লার দিকে নিয়ে যায়। এই পথে মোকিবগুলো বিভিন্ন ধরনের কল্যাণমূলক, চিকিৎসা ও সাংস্কৃতিক সেবা প্রদানের মাধ্যমে যাত্রীদের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জনগণের সহমর্মিতা ও আতিথেয়তার এক দৃশ্য তুলে ধরে।
আরবাঈন হোসাইনি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে খোসরবি সীমান্তে মোস্তাজাফান ফাউন্ডেশনের মোকিবও অভ্যর্থনা, চিকিৎসা, ব্যাংকিং ও সাংস্কৃতিক সেবা রাতদিন প্রদানের মাধ্যমে অন্যান্য খাদেমদের পাশাপাশি আবু আবদিল্লাহ আল-হোসাইন (আ.)-এর যাত্রীদের সেবায় প্রস্তুত রয়েছে।