আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে চলেছেন। আসাদকে প্রতিরোধের প্রতীক হিসেবেও অভিহিত করেন তিনি। তেহরানে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবকাশে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
সংবাদ: 3388680 প্রকাশের তারিখ : 2015/10/18