ইহুদি - পৃষ্ঠা 28

IQNA

ট্যাগ্সসমূহ
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিশিয়ার ভোট ফেরত সমীক্ষার ফলাফল অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী কায়িস সাঈদ। তিনি ৭০ শতাংশের বেশি ভোট পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
সংবাদ: 2609440   প্রকাশের তারিখ : 2019/10/15

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ইরাকের সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যকর ঘটনায় নেপথ্যের তিন মূল অক্ষ মার্কিন, ব্রিটিশ ও ইসরাইলি শাসকগোষ্ঠী। আজ তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি এই মন্তব্য করেছেন।
সংবাদ: 2609412   প্রকাশের তারিখ : 2019/10/11

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাজার হাজার ইহুদিরা আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে।
সংবাদ: 2609408   প্রকাশের তারিখ : 2019/10/10

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে নিযুক্ত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রতিনিধি নাসের আবুশরিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রাম কখনোই থামবে না। কিন্তু লজ্জার বিষয় হলো কয়েকটি বৃহৎ আরব দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের কাছে হাত পেতেছে।
সংবাদ: 2609397   প্রকাশের তারিখ : 2019/10/09

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পরমাণু সমঝোতা বাতিল করে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে আহ্বান জানিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, জার্মানির বরং উচিত ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের প্রতি সমর্থন প্রত্যাহার করে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করা।
সংবাদ: 2609361   প্রকাশের তারিখ : 2019/10/03

আন্তর্জাতিক ডেস্ক: বুধবার (২৫শে সেপ্টেম্বর) আল-কুদস বিষয়ক ফিলিস্তিনি মন্ত্রী ফাদি আল-হাদামিকে ইহুদিবাদী ইসরাইলের সেনারা আটক করেছিল। আটক করার এক দিন পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সংবাদ: 2609312   প্রকাশের তারিখ : 2019/09/27

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনের একজন মন্ত্রীকে আটক করেছে। আল-কুদস বিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামিকে রাজনৈতিক তৎপরতা চালানোর অভিযোগে ইহুদিবাদী সেনারা আটক করে।
সংবাদ: 2609301   প্রকাশের তারিখ : 2019/09/26

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের আ'গ্রা'স'নের বি'রু'দ্ধে তুরস্কের অবস্থান পুনরাবৃত্তি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। জাতিসংঘের সদস্য দেশগুলোকে এরদোগান বলেন, ইসরাইলের ফিলিস্তিনি ভূখণ্ড দ'খ'ল করার কোনো বৈ'ধ'তা নেই।
সংবাদ: 2609294   প্রকাশের তারিখ : 2019/09/25

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পারস্য উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি নয়া জোট গঠনের প্রস্তাব করেছেন। তিনি আজ (বুধবার) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেছেন, “আমি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর ঘটনাবলীতে জড়িত সকল দেশকে নিয়ে একটি জোট গঠনের প্রস্তাব করছি যার নাম হতে পারে ‘কোয়ালিশন অব হোপ’ বা ‘প্রত্যাশার জোট’।”
সংবাদ: 2609293   প্রকাশের তারিখ : 2019/09/25

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের দু’টি তেল স্থাপনায় হামলা চালানোর পর তার সমালোচনা করে পশ্চিমা দেশগুলো যেসব বক্তব্য দিয়েছে সেসবরে তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, যারা ইয়েমেনের নিরপরাধ মানুষ হত্যার ব্যাপরে নীরব থাকে তেল স্থাপনায় হামলার ব্যাপারে তাদের সরব হয়ে ওঠায় বোঝা যায়, তাদের কাছে রক্তের চেয়ে তেলের মূল্য অনেক বেশি।
সংবাদ: 2609268   প্রকাশের তারিখ : 2019/09/21

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকট মূলত আমেরিকার ষড়যন্ত্র এবং তাদের ভুল পরিকল্পনার কারণে তৈরি হয়েছে। তিনি আঞ্চলিক এই সংকট সমাধানের জন্য মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।
সংবাদ: 2609249   প্রকাশের তারিখ : 2019/09/16

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ও বিশ্বের অষ্টম বৃহত্তম ২৭ লাখ ৮০ হাজার ৪০০ বর্গকিলোমিটারের দেশ আর্জেন্টিনা। দেশটি বিশ্বব্যাপী ফুটবলের জন্য জনপ্রিয় ও পরিচিত। ল্যাটিন আমেরিকার সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশও এটি। দেশটিতে বসবাস করে ১০ লাখেরও বেশি মুসলিম।
সংবাদ: 2609247   প্রকাশের তারিখ : 2019/09/16

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের কারাগার তথ্য অফিস ব্যুরো ঘোষণা করেছে: ইহুদিবাদী ইসরাইলের কারাগারে ফিলিস্তিনের ২৮ জন বন্দী অনশন ধর্মঘট করেছে।
সংবাদ: 2609233   প্রকাশের তারিখ : 2019/09/14

হিজবুল্লাহ:
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে ইহুদিবাদী ইসরাইল ধ্বংস হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির অবসান ঘটবে।
সংবাদ: 2609224   প্রকাশের তারিখ : 2019/09/12

হিজবুল্লাহ মহাসচিব;
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, “আমরা এখন বড় ধরনের যুদ্ধের ময়দানে রয়েছি, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল আমাদের ক্যাম্প বা শিবিরকে অবরুদ্ধ করে ফেলার চেষ্টা করছে।”
সংবাদ: 2609222   প্রকাশের তারিখ : 2019/09/12

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, এই সংগঠন ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইহুদিবাদী ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কাছে পাঠানো এক চিঠিতে এই প্রত্যয় ব্যক্ত করেছেন।
সংবাদ: 2609185   প্রকাশের তারিখ : 2019/09/03

হিজবুল্লাহ :
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের হামলার জবাব দেয়ার যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন তারই অংশ হিসেবে গতকাল ইসরাইলের সেন বহরে হামলা চালানো হয়েছে।
সংবাদ: 2609184   প্রকাশের তারিখ : 2019/09/02

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদি ইসরাইলের উত্তর সীমান্তের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এতে ইসরাইলের একটি সামরিক যান ধ্বংস এবং এতে থাকা ইহুদিবাদি সেনারা হতাহত হয়েছে।
সংবাদ: 2609181   প্রকাশের তারিখ : 2019/09/02

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য পশ্চিম তীরের আল খলিল শহরে অবস্থিত হযরত ইব্রাহিম (আ.)এর মাযার বন্ধ করে দেয়া হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান পালনের অজুহাতে ইহুদিবাদী ইসরাইলি সেনারা ২৪ ঘণ্টার জন্য মুসল্লিদের এই পবিত্র স্থানে প্রবেশ করতে দেবে না।
সংবাদ: 2609166   প্রকাশের তারিখ : 2019/08/29

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের একজন সংসদ সদস্য বলেছেন, নানা তথ্য-প্রমাণের ভিত্তিতে একথা পরিষ্কার হয়েছে যে, সম্প্রতি স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবির ওপরে যে হামলা হয়েছে তার পেছনে রয়েছে ইহুদিবাদী ইসরাইল।
সংবাদ: 2609126   প্রকাশের তারিখ : 2019/08/23