ইকনা - পৃষ্ঠা 154

IQNA

ট্যাগ্সসমূহ
তেহরান ( ইকনা ): আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে হাজারা শিয়া মুসলিম হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত ও এর সঙ্গে জড়িতদের বিচারের সম্মুখীন করার জন্য উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে আফগান জাতীয় নিরাপত্তা পরিষদ প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। হতভাগা নিহতরা ছিল বেলুচিস্তানের খনি শ্রমিক এবং শুধু শিয়া হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হয়।
সংবাদ: 2612094    প্রকাশের তারিখ : 2021/01/10

বিজ্ঞানীদের চাঞ্চল্যকর তথ্য
তেহরান ( ইকনা ): গত ৫০ বছর পৃথিবী যত দ্রুত গতিতে ঘুরছে, ততই কমছে এক দিনের সময়সীমা। অর্থাৎ শেষ ৫ দশক ধরে পৃথিবীর আবর্তনের গতি বাড়ার কারণেই গ্রহটির প্রতি দিনের মেয়াদ এখন ২৪ ঘণ্টার থেকেও কম।
সংবাদ: 2612092    প্রকাশের তারিখ : 2021/01/10

তেহরান ( ইকনা ): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আর ১০ দিন মেয়াদ আছে ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু এই ১০ দিন পার করাই তাঁর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। শীর্ষ ডেমোক্র্যাট নেতারা বলছেন, ট্রাম্পের সামনে দুটি পথ খোলা আছে—হয় তাঁকে পদত্যাগ করতে হবে, নইলে অভিশংসনের মুখে পড়তে হবে। 
সংবাদ: 2612091    প্রকাশের তারিখ : 2021/01/10

তেহরান ( ইকনা ): মার্কিন কংগ্রেসে বুধবারের হামলায় ভূমিকা রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টি প্রেসিডেন্ট ট্রাম্পের সংসদীয় বিচারের প্রক্রিয়া শুরু করছে। কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সী পেলসি বলছেন, মি. ট্রাম্প যদি এই মুহূর্তে পদত্যাগ না করেন তাহলে তারা বিচারের লক্ষ্যে একটি সাংবিধানিক অনুচ্ছেদ নিয়ে কাজ শুরু করবেন।
সংবাদ: 2612087    প্রকাশের তারিখ : 2021/01/09

তেহরান ( ইকনা ): চট্টগ্রামের রাউজানের ৯ নম্বর ওয়ার্ডের হাড়ি মিয়া চৌধুরী এলাকায় আছে পাঁচ শ বছরের পুরনো ঐতিহ্যবাহী সাহেব বিবি মসজিদ। চুন সুরকির গাঁথুনিতে নির্মিত হয় দৃষ্টিনন্দন একটি স্থাপত্য। এর পাশে ও সামনে প্রায় চার ফুট উঁচু করে নির্মাণ করা হয়েছে গেট। স্থাপনাটি আটটি পিলার, তিনটি দরজা, দুটি জানালা ও এক গম্বুজবিশিষ্ট। কারুকাজের মাধ্যমে দেওয়া হয়েছে শৈল্পিক রূপ। স্থাপত্যের পাশে খনন করা হয়েছে বিশাল দিঘি। পাঁচ শ বছর আগে নির্মিত স্থাপনাটি রূপগত পরিবর্তন করে বর্তমানে লাগানো হয়েছে টাইলস।
সংবাদ: 2612086    প্রকাশের তারিখ : 2021/01/09

তেহরান ( ইকনা ): ইন্দোনেশিয়ার বালি প্রদেশের প্রাণকেন্দ্র দিনপাসার শহরের আগুং সুদীরমণ মসজিদটি এই শহরের বৃহত্তম মসজিদ।
সংবাদ: 2612085    প্রকাশের তারিখ : 2021/01/09

পর্ব- ৩
তেহরান (ইনকা):  শহীদ কাসেম সোলাইমানী ও আবু মাহদী আল-মোহানদেস এবং তাদের সহযোদ্ধাদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরাকের প্রসিদ্ধ ক্বারি মুস্তাফা আল-গালেবী এই শহীদদের উজ্জ্বল আত্মার প্রতি সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াত তিলাওয়াত করে হাদিয়া করেছেন।
সংবাদ: 2612089    প্রকাশের তারিখ : 2021/01/09

তেহরান ( ইকনা ): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে বিক্ষোভকারীরা মার্কিন ক্যাপিটাল ভবন এবং সিনেটে প্রাঙ্গণে প্রবেশ করে অবরোধ করে রেখেছিল।
সংবাদ: 2612090    প্রকাশের তারিখ : 2021/01/09

তেহরান ( ইকনা ): যুক্তরাষ্ট্রের একটি ইসলামী সংস্থা ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধে করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং এই সিদ্ধান্তকে তার সমর্থকদের ঘৃণা ও সহিংসতা রোধে জন্য প্রয়োজনীয় ও অতি জরুরী বলে মনে করেছে।
সংবাদ: 2612088    প্রকাশের তারিখ : 2021/01/09

তেহরান (ইনকা): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরাকি আদালত। ইরাকের রাজধানী বাগদাদের একটি আদালত ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি সামরিক কমান্ডার আবু মাহদি আল মুহানদিসসহ ১০ জনকে হত্যার দায়ে এই পরোয়ানা জারি করেছে।
সংবাদ: 2612083    প্রকাশের তারিখ : 2021/01/08

তেহরান ( ইকনা ): ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, গতকাল আমেরিকার ক্যাপিটাল ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যে দাঙ্গা চালিয়েছে তার ভেতর দিয়ে পশ্চিমা গণতন্ত্রের দুর্বলতা বেরিয়ে পড়েছে। তিনি বলেন, এই ঘটনা দেখিয়ে দিচ্ছে যে, পশ্চিমা গণতন্ত্র নড়বড়ে ও ভঙ্গুর।
সংবাদ: 2612081    প্রকাশের তারিখ : 2021/01/08

তেহরান ( ইকনা ): যুক্তরাজ্যের রয়েল ডার্বি হাসপাতাল মুসলিম নারী চিকিৎসকদের হিজাব পরিধানের অনুমোদন দিয়েছে। হাসপাতালের তৈরি সাময়িক ব্যবহারযোগ্য ও জীবাণুমুক্ত হিজাব অপারেশন থিয়েটারে পরিধান করা যাবে। 
সংবাদ: 2612080    প্রকাশের তারিখ : 2021/01/08

তেহরান ( ইকনা ): ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসের ক্যাপিটল (সিনেট) ভবনে যারা হামলা-তাণ্ডব চালিয়েছে তাদের দেশপ্রেমিক বলে সংজ্ঞায়িত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ: 2612079    প্রকাশের তারিখ : 2021/01/08

তেহরান ( ইকনা ): লেবাননের রাজধানী বৈরুতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শহীদ কাসেম সোলাইমানির ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। এছাড়াও এই বীর শহীদ কমান্ডারের নামে সেদেশের একটি রাস্তার নামকরণ করা হয়েছে।
সংবাদ: 2612078    প্রকাশের তারিখ : 2021/01/07

তেহরান ( ইকনা ): হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফানি গ্রিশাম পদত্যাগ করেছেন।
সংবাদ: 2612077    প্রকাশের তারিখ : 2021/01/07

তেহরান ( ইকনা ): সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী মুহাম্মদ সালেহ বেনতেন বলেছেন, যারা ওমরাহ করতে চান তাদের জন্য করোনা ভাইরাস ভ্যাকসিন গ্রহণ করা বাঞ্ছনীয়। মন্ত্রী বলেন, যাতে করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে সেজন্য সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক প্রোটোকল গ্রহণ করা হচ্ছে এবং এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করা হচ্ছে।
সংবাদ: 2612076    প্রকাশের তারিখ : 2021/01/07

তেহরান (ইনকা): সোশ্যাল মিডিয়ার কর্মীরা ভারতীয় মাংসের প্যাকেজগুলোতে হালাল খাবারের লেবেল বিহীন কিছু ছবি পোস্ট করেছেন। 
সংবাদ: 2612075    প্রকাশের তারিখ : 2021/01/07

তেহরান (ইনকা): মিশররে প্রসিদ্ধ ক্বারি মোহাম্মাদ বাদর হুসাইন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি মনোমুগ্ধকর তিলাওয়াতের জন্য আজও এই প্রয়াত ক্বারিকে স্মরণ করা হয়। 
সংবাদ: 2612074    প্রকাশের তারিখ : 2021/01/06

তেহরান (ইনকা): বিভিন্ন মানবাধিকার সংস্থার উদ্বেগ ও প্রতিবাদ থাকা সত্ত্বেও নৌবাহিনীর সাতটি জাহাজ করে ১৮০৪ জন রোহিঙ্গা শরণার্থীকে প্রত্যন্ত ও জনহীন দ্বীপে স্থানান্তর করা হয়েছে।
সংবাদ: 2612073    প্রকাশের তারিখ : 2021/01/06

তেহরান (ইনকা): ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী বলেছেন, মুহাম্মাদ সা. ছিলেন নৈতিকতা শিক্ষাদানকারী অনন্য ব্যক্তিত্ব। তিনি বলেছেন- ‘আমি বিশ্বের সব ধর্ম সম্পর্কেই পড়াশোনায় অভ্যস্ত। ইসলামকেও গভীরভাবে অধ্যায়ন করেছি। 
সংবাদ: 2612072    প্রকাশের তারিখ : 2021/01/06