ড. হাসান রুহানি;
তেহরান ( ইকনা ): ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শেষ দিন। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের এই দিনে ওয়াশিংটন একটি সেনানিবাসে রূপান্তরিত হয়েছে।
সংবাদ: 2612137 প্রকাশের তারিখ : 2021/01/20
তেহরান ( ইকনা ): মুসলমানদের প্রতিবাদের মুখে ইসলাম অবমাননাকর বক্তব্য থেকে পিছু হটেছেন গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরু ইরুতিমুস। তিনি দাবি করেছেন, ইসলাম ধর্ম ও সব মুসলমানকে তিনি যুদ্ধকামী মনে করেন না। কেবল উগ্রপন্থী মুসলমানদের কথা ভেবেই তিনি এ ধরণের মন্তব্য করেছেন।
সংবাদ: 2612136 প্রকাশের তারিখ : 2021/01/20
তেহরান ( ইকনা ): চার বছর আগে এমনই এক বুধবারে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কখনো স্বভাবগুণে, কখনো আবার ক্ষমতাবলে সব কিছুকে তুচ্ছজ্ঞান করা সেই ট্রাম্প আজ ক্ষমতা ছাড়ছেন অনেকটা অন্য রকমভাবে। প্রচণ্ড আত্মবিশ্বাসী ট্রাম্প আজ এতটাই বিপর্যস্ত যে নিজের উত্তরসূরিকে শুভেচ্ছা জানানোর মানসিক শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। তবে প্রেসিডেন্ট হিসেবে সফল না হলেও ‘স্বাভাবিক’ ছিলেন না ট্রাম্প। অন্তত নেতিবাচক নানা নজির তৈরি করায় মার্কিন গণতন্ত্রের ইতিহাসে একটা আলাদা অধ্যায় হয়ে থাকবেন তিনি।
সংবাদ: 2612133 প্রকাশের তারিখ : 2021/01/20
তেহরান ( ইকনা ): মুসলিম নারীদের হিজাব পরিধানে নিষিদ্ধের আইন প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স। এর কারণ হিসেবে ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যে শ্রদ্ধাবোধে ভারসাম্য বজায় রাখতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।
সংবাদ: 2612132 প্রকাশের তারিখ : 2021/01/20
তেহরান ( ইকনা ): কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায় প্রাচীন একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। মসজিদটির অবস্থান উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায়।
সংবাদ: 2612135 প্রকাশের তারিখ : 2021/01/20
তেহরান ( ইকনা ): ইরানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সেমিফাইনালের জন্য বিচারক প্যানেলে সদস্যের সংখ্যা ঘোষণা করা হয়েছে। এই প্যানেলে মোট ১১ জন বিচারক আছেন এবং এরমধ্যে ইরানসহ অন্য ৫টি দেশের মোট ১১ জন বিচারক বিচারকার্যের দায়িত্ব পালন করবেন।
সংবাদ: 2612131 প্রকাশের তারিখ : 2021/01/19
তেহরান ( ইকনা ): অল্প বয়সে পিতা হারানোর পরেও অনেক কষ্ট করে সাতজন এতিম শিশু কুরআন হেফজ করেছেন। মিশরের এই সাত শিশুর মা তাঁর সন্তানদের কীভাবে কুরআন হেফজ করিয়েছেন তা বর্ণনা করেছেন।
সংবাদ: 2612130 প্রকাশের তারিখ : 2021/01/19
তেহরান ( ইকনা ): নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দিনই মুসলিমপ্রধান কয়েকটি দেশের ওপর ট্রাম্পের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল করতে পারেন।
সংবাদ: 2612128 প্রকাশের তারিখ : 2021/01/19
তেহরান (ইনকা): জাপান মুসলিম সংখ্যালঘু দেশ হিসেবে পরিচিত হলেও দেশটিতে ক্রমেই ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বেড়ে চলেছে। জাপানে গত এক দশকে মুসলিম জনসংখ্যা বেড়ে দ্বিগুণের চেয়ে বেশি হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে দেশটিতে মসজিদের সংখ্যাও বেড়ে গেছে।
সংবাদ: 2612129 প্রকাশের তারিখ : 2021/01/19
তেহরান ( ইকনা ): আজ ভোরে ইহুদিবাদী ইসরাইলের সেনারা গাজা উপত্যকায় রকেট হামলা চালিয়েছে।
সংবাদ: 2612126 প্রকাশের তারিখ : 2021/01/18
তেহরান ( ইকনা ): প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকলেও সৌদিতে অনুষ্ঠিত মোটর গাড়ির রেস ডাকার র্যালী-২০২১ এ অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন ইসরায়েলি। গত ৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সৌদিতে এই রেস অনুষ্ঠিত হয়। এমনটি জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
সংবাদ: 2612125 প্রকাশের তারিখ : 2021/01/18
তেহরান ( ইকনা ): ড. সোহেল আহম্মেদ: এ লেখা যখন লিখছি তখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন। ট্রাম্পের বিদায় নিঃসন্দেহে মুসলমানদের জন্য কিছুটা হলেও স্বস্তির। কারণ ট্রাম্প শুরু থেকেই মুসলিম বিদ্বেষী ছিলেন। ২০১৬ সালে নির্বাচনী প্রচারের সময়ও সরাসরি মুসলিম বিদ্বেষ উসকে দিয়েছেন।
সংবাদ: 2612124 প্রকাশের তারিখ : 2021/01/18
তেহরান ( ইকনা ): আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে সুপ্রিম কোর্টের দুজন নারী বিচারপতি নিহত হয়েছেন।
সংবাদ: 2612123 প্রকাশের তারিখ : 2021/01/17
তেহরানের ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে;
তেহরান ( ইকনা ): ইরানের রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে তৃতীয় দিনের শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ: 2612121 প্রকাশের তারিখ : 2021/01/17
তেহরান ( ইকনা ): খাতুনে জান্নাত হযরত ফাতিমা সম্পর্কে যদি বলা হয় তিনি বিশ্বনবী মুহাম্মাদ (সা.)’র ও হযরত খাদিজার কন্যা, আমিরুল মু’মিনিন আলী (আ.)’র স্ত্রী, শহীদদের নেতা ইমাম হুসাইন (আ.) ও জান্নাতি যুবকদের অন্যতম সর্দার ইমাম হাসানের (আ.) ও বীরাঙ্গনা জয়নাব (সা. আ.)- এর মা-এসব বর্ণনায় কী তাঁর প্রকৃত পরিচয় ও মর্যাদা পুরোপুরি ফুটে ওঠে?
সংবাদ: 2612122 প্রকাশের তারিখ : 2021/01/17
তেহরান ( ইকনা ): চলতি বছরের ৩রা জানুয়ারি যুক্তরাষ্ট্রের মায়ামিতে বসবাসকারী চিকিৎসক গ্রেগরি মাইকেল ( বয়স : 56 বছর ) ফাইজারের তৈরি টিকা নেওয়ার পর ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা ( আইটিপি ) জনিত রোগ অর্থাৎ মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে টিকা নেওয়ার দুই সপ্তাহ শেষ হওয়ার আগেই মৃত্যুবরণ করেছেন।
সংবাদ: 2612120 প্রকাশের তারিখ : 2021/01/17
তেহরান ( ইকনা ): যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়িত্ব নেয়ার প্রথমদিনই প্রায় ডজনখানেক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে হবে। শনিবার (১৬ জানুয়ারি) তার এক শীর্ষ সহযোগী এ খবর জানান।
সংবাদ: 2612119 প্রকাশের তারিখ : 2021/01/17
আল্লাহ ফাতিমাকে ও তাঁর অনুসারীদের জাহান্নামের আগুন থেকে মুক্ত রেখেছেন: মহানবী-সা.
তেহরান ( ইকনা ): জমাদিউসসানি মাসের তিন তারিখ মানব-ইতিহাসের সবচেয়ে শোকাবহ দিনগুলোর অন্যতম। এই দিনে শাহাদাত বরণ করেছিলেন সর্বকালের সেরা নারী নবী-নন্দিনী হযরত ফাতিমা যাহরা (সালামুল্লাহি আলাইহা)। এ উপলক্ষে সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা।
সংবাদ: 2612118 প্রকাশের তারিখ : 2021/01/16
তেহরান (ইনকা): গত কয়েক সপ্তাহে প্যারিসের একাধিক মসজিদ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিয়ান।
সংবাদ: 2612117 প্রকাশের তারিখ : 2021/01/16
তেহরান ( ইকনা ): বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ইসালামোফোবিয়ার বিস্তার ঠেকাতে একটি সম্মিলিত কর্মপরিকল্পনা তৈরির ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজান। এ চুক্তিতে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদসহ সকল ধরণের সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার কথাও রয়েছে।
সংবাদ: 2612115 প্রকাশের তারিখ : 2021/01/16