আন্তর্জাতিক ডেস্ক : মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন পাঠ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্ক সফরে গিয়ে এক বিবৃতিতে সুরা আল-ইমরান থেকে তিনি উদ্ধৃতি দেন।
সংবাদ: 2609253 প্রকাশের তারিখ : 2019/09/18
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী উপলক্ষে কারবালা অভিমুখী শোক মিছিল দিন দিন আরও বিস্তৃত হবে। তিনি আজ (বুধবার) তেহরানে একদল ইরাকি স্বেচ্ছাসেবীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
সংবাদ: 2609252 প্রকাশের তারিখ : 2019/09/18
আন্তর্জাতিক ডেস্ক : কোন দেশই জাকির নায়েককে গ্রহণ করতে চায় না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার মালয়েশীয় রেডিও স্টেশন বিএফএম-এর ব্রেফফার্স্ট গ্রিল শো-তে এই কথা বলেন মাহাথির। এছাড়া জাকির নায়েককে ভারতের জন্য ‘ক্ষতিকারক’ বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ: 2609251 প্রকাশের তারিখ : 2019/09/18
সর্বোচ্চ নেতা:
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, "তেহরানের ওপর 'সর্বোচ্চ চাপ' প্রয়োগের যে নীতি ওয়াশিংটন গ্রহণ করেছে তা ব্যর্থ হয়েছে এবং ইরানের সব কর্মকর্তা এ ব্যাপারে একমত যে আমেরিকার সঙ্গে কোনো পর্যায়েই আলোচনা হবে না।" তেহরানে আলেমদের উচ্চতর ডিগ্রি অর্জনের ক্লাস নিতে গিয়ে এ কথা বলেন।
সংবাদ: 2609250 প্রকাশের তারিখ : 2019/09/18
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকট মূলত আমেরিকার ষড়যন্ত্র এবং তাদের ভুল পরিকল্পনার কারণে তৈরি হয়েছে। তিনি আঞ্চলিক এই সংকট সমাধানের জন্য মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।
সংবাদ: 2609249 প্রকাশের তারিখ : 2019/09/16
আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও আফগানিস্তান সীমান্তে আলাদা গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদ জানাতে ওই দুই দেশের কূটনীতিকদের তলব করেছে পাকিস্তান। দু’টি গুলিবর্ষণের ঘটনায় চার পাকিস্তানি সৈন্য ও একজন বেসামরিক নারী নিহত হয়েছেন।
সংবাদ: 2609248 প্রকাশের তারিখ : 2019/09/16
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ও বিশ্বের অষ্টম বৃহত্তম ২৭ লাখ ৮০ হাজার ৪০০ বর্গকিলোমিটারের দেশ আর্জেন্টিনা। দেশটি বিশ্বব্যাপী ফুটবলের জন্য জনপ্রিয় ও পরিচিত। ল্যাটিন আমেরিকার সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশও এটি। দেশটিতে বসবাস করে ১০ লাখেরও বেশি মুসলিম।
সংবাদ: 2609247 প্রকাশের তারিখ : 2019/09/16
ইয়েমেন:
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সেনাবাহিনী ও গণকমিটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আরামকো কোম্পানির দু'টি তেল স্থাপনায় হামলার দায়িত্ব স্বীকার করেছে। মার্কিন সরকার এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া না দেখালেও এ ঘটনার জন্য কোনো প্রমাণ ছাড়াই ইরানকে অভিযুক্ত করেছে এবং সৌদি তেলের ঘাটতি পূরণের জন্য ওয়াশিংটনের প্রস্তুতির কথা জানিয়েছে।
সংবাদ: 2609246 প্রকাশের তারিখ : 2019/09/16
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে মার্কিন দখলদারিত্ব অবসানের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাতারের রাজধানী দোহায় চলে আসা শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর তালেবানের একটি প্রতিনিধিদল রাশিয়া সফরে গেছে।
সংবাদ: 2609243 প্রকাশের তারিখ : 2019/09/15
আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের একজন সেনা নিহত হয়েছেন। পাকিস্তান দাবি করেছে, আজ (শনিবার) ভারতীয় সেনারা বিনা উসকানিতে গুলি চালালে পাক সেনা মারা যান।
সংবাদ: 2609242 প্রকাশের তারিখ : 2019/09/15
আন্তর্জাতিক ডেস্ক: আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন যুক্তরাষ্ট্রের চালানো এক অভিযানে মারা গেছেন। লাদেন পুত্রের মৃত্যুর বিষযয়টি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছে। গত মাসে আমেরিকার সংবাদ মাধ্যম গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে এক বিমান হামলায় তার নিহত হবার খবর প্রকাশ করে।
সংবাদ: 2609241 প্রকাশের তারিখ : 2019/09/15
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, সৌদি আরবের তেল স্থাপনায় ১০টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এটি হচ্ছে সৌদি আরবের গভীরে সবচেয়ে বড় হামলা। তিনি ইয়েমেনে আগ্রাসন ও অবরোধের অবসান ঘটানোর আহ্বান জানান।
সংবাদ: 2609240 প্রকাশের তারিখ : 2019/09/15
মেধা, আচরণ, মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত, শুদ্ধ আরবি ও অন্যান্য সাফল্যের কারণে বাংলাদেশি ইমাম-মুয়াজ্জিনদের ব্যাপক চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় দেশ কাতারে।
সংবাদ: 2609238 প্রকাশের তারিখ : 2019/09/14
আন্তর্জাতিক ডেস্ক: এই বছর আশুরার শোকানুষ্ঠানে নাইজেরিয়ার তিন জন শাহীদ হয়। সেদেশের মুসলমানদের অংশগ্রহণের মাধ্যমে এসকল শহীদদের সসম্মানে দাফন করা হয়েছে।
সংবাদ: 2609237 প্রকাশের তারিখ : 2019/09/14
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বোর্নিও দ্বীপের কিছু অংশে একমাসের বেশি সময় ধরে দাবানল চলছে৷ বুধবার সুমাত্রার হাজার হাজার মানুষ বৃষ্টির আশায় নামাজ পড়েছেন৷
সংবাদ: 2609236 প্রকাশের তারিখ : 2019/09/14
মহান আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য 'আল্লাহু চত্ত্বর' এর উদ্বোধন করা হয়েছে। এটি কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ডের পূর্বপাশের তিন রাস্তার মোড়ে অবস্থিত। যার প্রশংসা রয়েছে এলাকাবাসী, পথচারী ও দর্শনার্থীদের মুখে মুখে।
সংবাদ: 2609234 প্রকাশের তারিখ : 2019/09/14
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের কারাগার তথ্য অফিস ব্যুরো ঘোষণা করেছে: ইহুদিবাদী ইসরাইলের কারাগারে ফিলিস্তিনের ২৮ জন বন্দী অনশন ধর্মঘট করেছে।
সংবাদ: 2609233 প্রকাশের তারিখ : 2019/09/14
cজুমা নামাজের খতিব
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হাসান আবুতুরাবিফার্দ বলেছেন, সাম্রাজ্যবাদের মোকাবেলায় সিরিয়া, লেবানন, ইরাক, বাহরাইন ও ইয়েমেনের জনগণের প্রতিরোধ-সংগ্রাম আশুরার আদর্শেরই প্রভাব।
সংবাদ: 2609232 প্রকাশের তারিখ : 2019/09/13
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখল করার পরিকল্পনার প্রতিবাদে তীব্র সমালোচনা করেছে ইউরোপের ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেন।
সংবাদ: 2609231 প্রকাশের তারিখ : 2019/09/13
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির হেগেন শহরের মুসলমানরা একটি গির্জা ভবন কিনে সেখানে মসজিদ নির্মাণ করেছে।
সংবাদ: 2609230 প্রকাশের তারিখ : 2019/09/13