আল্লাহ - পৃষ্ঠা 71

IQNA

ট্যাগ্সসমূহ
বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র হাদিস অনুযায়ী তাঁর পবিত্র আহলে বাইত (আ.) ছিলেন মহানবীর পর মানুষের জন্য নুহ (আ.)'র কিশতির সমতুল্য। ইসলামকে জানা ও বোঝার জন্য মূল্যবান তথ্যসহ মানুষের জন্য আত্ম-সংশোধন, সর্বোত্তম চরিত্র গঠনের ও চিরস্থায়ী সুখ বা সৌভাগ্যের পথ-নির্দেশনা পাওয়া যায় তাঁদের বাণীতে।
সংবাদ: 2603144   প্রকাশের তারিখ : 2017/05/24

হাদীসে বর্ণিত হয়েছে যে, যদি কেউ আল্লাহর নিকট দোয়া প্রার্থণা করে তবে সে যদি তার দোয়ার শুরুতে এবং দোয়ার শেষে রাসূলের (সা.) প্রতি দরুদ শরীফ পাঠ করে থাকে; তবে সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে।
সংবাদ: 2603141   প্রকাশের তারিখ : 2017/05/24

সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা। এতে বাংলাদেশসহ বিশ্বের ৮৩টি দেশের ২৭৬জন হাফেজ ও ক্বারি এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরমধ্যে বাংলাদেশের ৬জন প্রতিযোগী ছিলেন।
সংবাদ: 2603126   প্রকাশের তারিখ : 2017/05/22

লোভী মানুষ দু’টি উৎকৃষ্ট গুণ হতে বঞ্চিত, ফলশ্রুতিতে সে দু’টি দোষের অধিকারী। এক. সে জীবনে পরিতৃপ্ত হওয়া থেকে বঞ্চিত, ফলে সে জীবন থেকে প্রশান্তিকে হাতছাড়া করেছে, দুই. লোভী যেহেতু সন্তুষ্টি হতে বঞ্চিত; ফলে সে অপরের বিশ্বাসকে খুইয়েছে।
সংবাদ: 2603125   প্রকাশের তারিখ : 2017/05/22

কায়েমে আলে মুহাম্মদের (আ.) হুকুমতের আরও একটি সাফল্য হচ্ছে অধিক কল্যাণ ও বরকত৷ তাঁর হুকুমতের বসন্তে সর্বত্র সবুজ-শ্যামল ও সাচ্ছন্দময় হয়ে উঠবে৷ আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে এবং মাটি থেকে ফসল উৎপন্ন হবে ও ঐশী বরকতে ভরপুর হয়ে যাবে৷
সংবাদ: 2603124   প্রকাশের তারিখ : 2017/05/22

যুবুর-এ এই সুসংবাদ লিখিত আছে যে, যারা খোদার এবাদত করে এবং সৎকর্মপরায়ণ হয় তারা জানুক যে, সৎকর্মের প্রতিদান শুধু পরকালের জন্যই নির্দিষ্ট নয়। বরং দুনিয়াতেও খোদা এরূপ মানুষের রাজত্ব ও শাসন ক্ষমতা প্রদান করেন। তবে বাহ্যত, নির্দেশটি সেই আমলের জন্য বিশেষত্ব ছিল।
সংবাদ: 2603120   প্রকাশের তারিখ : 2017/05/21

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন: «إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الْأَخْلَاقِ» আমি নৈতিক চরিত্রকে পূর্ণতায় পৌছানোর জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছি।
সংবাদ: 2603119   প্রকাশের তারিখ : 2017/05/21

ইমাম আলী (আ) এর দৃষ্টিতে ইবাদত হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্তির সিঁড়ি এবং আল্লাহকে সাধ্যমতো চেনার আন্তরিক প্রয়াস। অন্যভাবে বলা যেতে পারে, বিশ্বস্রষ্টা আল্লাহর প্রতি মানুষের কৃতজ্ঞতাপূর্ণ কর্মকাণ্ডের সর্বোৎকৃষ্ট পন্থা হলো ইবাদত। আলী (আ) ইবাদতের আত্মা বলতে আল্লাহকে স্মরণ করাকেই বুঝিয়েছেন।
সংবাদ: 2603108   প্রকাশের তারিখ : 2017/05/18

ইমাম বাকের(আ.) বলেছেন: পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, «اعْلَمُوا أَنَّ اللَّهَ يُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا» মহান আল্লাহ জমিনকে মৃত্যুর পর আবারও জীবন্ত করবেন। এর অর্থ হচ্ছে ইমাম মাহদীর ন্যায়পরায়ণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে জুলুমে পরিপূর্ণ হয়ে মৃত বিশ্ব পুনরায় জীবন্ত হবে।
সংবাদ: 2603102   প্রকাশের তারিখ : 2017/05/16

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, আসহাবে কাহফ ইমাম মাহদীকে সাহায্য করার জন্য আসবেন।
সংবাদ: 2603096   প্রকাশের তারিখ : 2017/05/16

পবিত্র কুরআন হচ্ছে ঐশী শিক্ষার দুর্লভ ঝর্ণাধারা ,প্রতিষ্ঠিত হিকমত এবং মানুষের প্রয়োজনীয় জ্ঞান ভাণ্ডার। কোরআন সত্য ও ন্যায়ে পরিপূর্ণ কিতাব যাতে পৃথিবীর অতীত ,বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দান করা হয়েছে এবং কোন কিছুই তা থেকে বাদ পড়ে নি।
সংবাদ: 2603083   প্রকাশের তারিখ : 2017/05/14

ইমাম বাকের (আ.) একটি হাদিসে ইমাম মাহদীকে কেন মাহদী বলা হয় সে সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন।
সংবাদ: 2603082   প্রকাশের তারিখ : 2017/05/14

ইসলামী রাজনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এক আল্লাহ পাকের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। পবিত্র কুরআনে বলা হয়েছে; হুকুম তো আল্লাহর।(আনআম-৫)
সংবাদ: 2603078   প্রকাশের তারিখ : 2017/05/13

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, হক কথা বলা এবং সঠিক পরামর্শ দেয়ার ক্ষেত্রে কোন সংকোচ করবে না। যদিও মহান আল্লাহ আমাকে সর্বদা সঠিক পথেই পরিচালিত করেন, তারপরও আমি চাই সবার পরামর্শ নিয়ে কাজ করতে।
সংবাদ: 2603071   প্রকাশের তারিখ : 2017/05/12

পৃথিবীতে প্রতিটি জিনিসই ক্ষেত্র ও শর্ত প্রস্তুত হওয়ার মাধ্যমে অস্তিত্বমান হয়ে থাকে এবং ক্ষেত্র প্রস্তুত না হওয়া পর্যন্ত কোন জিনিসই অস্তিত্বমান হতে পারে না। প্রতিটি ভূমিতেই ফসল ফলে না এবং সবধরনের আবহাওয়াতে সকল প্রকার বৃক্ষ জন্মায় না। একজন কৃষক তখনই ভাল ফসলের চিন্তা করতে পারে যখন সে ভাল ফসল ফলানোর সকল ব্যবস্থা করে থাকে।
সংবাদ: 2603061   প্রকাশের তারিখ : 2017/05/10

আন্তর্জাতিক ডেস্ক: বেলজিয়ামের ওয়ালুন অঞ্চলের সংসদে পরিবেশ রক্ষা কমিটি পশুদের অজ্ঞান না করে জবেহ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই আইন অনুযায়ী সেদেশে হালাল মাংস সরবরাহ করা সম্ভব হবে না।
সংবাদ: 2603056   প্রকাশের তারিখ : 2017/05/09

ইসলামের দৃষ্টিতে মানব জীবনের সংরক্ষণ একটি আবশ্যক কর্তব্য। আমাদের শরিয়ত এবং বিবেক বলে যে পরিবেশের সুরক্ষা করতে হবে। কেননা প্রাকৃতিক পরিবেশ বিশেষত গাছ আমাদের জন্য অক্সিজেন উৎপাদন করে।
সংবাদ: 2603053   প্রকাশের তারিখ : 2017/05/09

পবিত্র কুরআন কখনোই বলে না যে, তোমরা হাত গুটিয়ে বসে থাক ইমাম মাহদী এসে সব ঠিক করে দিবেন। বরং কোরআন বার বার বলছে তোমরা ইসলামী বিধান বাস্তবায়ন কর এবং আদর্শবান হও।
সংবাদ: 2603046   প্রকাশের তারিখ : 2017/05/08

যে ব্যক্তি কোন মু’মিনি বান্দাকে এমনকি যদি মাত্র একটি কথা মাধ্যমে ক্ষতি করে, কিয়ামতের দিন তার কপালে লেখা থাকবে, এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত।
সংবাদ: 2603044   প্রকাশের তারিখ : 2017/05/08

ইমাম মাহদীর ( আ) হুকুমতে জ্ঞান বিজ্ঞানের ব্যাপক বিকাশ ঘটবে এবং তাত্ত্বিক জ্ঞানের অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। এটা স্পষ্ট যে, মানুষের জীবনের সকল ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটবে এবং হাদীসে বর্ণিত হয়েছে যে, ঐ সময়ের প্রযুক্তির সাথে বর্তমান প্রযুক্তির বিশাল ব্যবধান থাকবে।
সংবাদ: 2603039   প্রকাশের তারিখ : 2017/05/07